শিরোনাম :
মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: বিপাকে খুচরা ব্যবসায়ী, ঝুঁকছে ইলেকট্রিক চুলার দিকে ক্রেতারা গাজীপুরের শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন জনাব আরিফুল ইসলাম সরকার। নাশকতা মামলায় আটক জেলে থেকেও পদে প্রধান শিক্ষক নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মির্জাপুরে কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার উদ্ধার ৭০ কার্টন সিগারেট সাতক্ষীরার সাবেক সংসদ আশরাফুজ্জামান আশু’র ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি চট্টগ্রাম সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে লায়ন মোঃ আসলাম চৌধুরীর মত বিনিময় সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান। শ্রীপুরে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শেরপুরে ধান ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ নেছারাবাদে ব্যবসায়ীর কাছে ডিবি পরিচয়ে চাঁদা দাবি করায় গ্রেফতার ১। রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ গলাচিপায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদুয়ায় জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে ১টি স্ক্যাভেটর-৩টি ডাম্পার জব্দ। নওগাঁর মান্দায় উপজেলা চত্বরের রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ লালমোহন হাসপাতালের সামনে দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা। ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল : এক অনন্য দ্বীনি সমাবেশ কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে তিন লক্ষ টাকার পন্য আটক পাঁচবিবি যুবদলের দেশনেত্রীর উদ্দেশ্যে দোয়া মাহফিল

অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন সাংবাদিকতা ও সৃজনশীল লেখালেখি বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী শহরের স্বপ্নতরী কনভেনশন হলে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা) এ কর্মশালার আয়োজন করে।

“অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ: সৃজনশীল লেখক ও সাংবাদিকদের কর্মশালা” শীর্ষক এ আয়োজনে প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন দেশের সাংবাদিকতা ও আইন–সংশ্লিষ্ট খ্যাতমান ব্যক্তিরা।

প্রশিক্ষণের প্রথম সেশনে ড. কাজল রশীদ শাহীন, সাংবাদিক ও গবেষক, অনলাইন সাংবাদিকতা ও জাতীয় নির্বাচনী রিপোর্টিয়ের সতর্কতা—বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

দ্বিতীয় সেশনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরিফ খান সাংবাদিকদের জন্য আইনি জ্ঞান ও অনলাইন তথ্যপ্রকাশ সংক্রান্ত করণীয়-নিষেধের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

শেষ সেশনে কবি ও গবেষক ইমরান মাহফুজ সৃজনশীল লেখালেখি, কন্টেন্ট রাইটিং ও সামাজিক মাধ্যমে কার্যকর উপস্থাপন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন। কর্মশালার সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রিন্সিপাল আবু জাফর মুহাম্মদ আরিফ হোসেন।

শেষে সনদ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম, গবেষক ও পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের এনডিসি শাহরিয়ার হাসান, প্রেস ক্লাবের সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি কবি লিটন হোসাইন জিহাদ কবি ও সংগঠক রেজাউল করিম, এবং সংগঠনের সাধারণ সম্পাদক খ. ম. হারুনুর রশিদ ঢালী।

আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে অনলাইন সাংবাদিকতার সুযোগ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ভুয়া তথ্য, ভুল রিপোর্টিং ও আইনগত জটিলতার ঝুঁকিও। তাই সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও গবেষণামূলক কাজের গুরুত্ব অপরিসীম।

দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন অনলাইন পোর্টাল, সামাজিক মাধ্যম এবং সৃজনশীল লেখালেখি–সংশ্লিষ্ট অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com