শিরোনাম :
ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় টেকনাফে নৌবাহিনী–থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

অপহরণের ৩ দিন পর সাংবাদিক গোলাম সরোয়ারকে উদ্ধার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৭৪৬ বার পঠিত
নেয়ামত উল্লাহ রিয়াদ,বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম নগর থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর সাংবাদিক গোলাম সরোয়ারকে সীতাকুণ্ডের কুমিরা থেকে উদ্ধার করেছেন স্থানীয় ব্যক্তিরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বড়কুমিরা গরুর বাজার এলাকায় খালের পাড়ে তাঁকে পাওয়া যায়। স্থানীয় ব্যক্তিরা গোলাম সরোয়ারকে উদ্ধার করে কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরীকে খবর দেন। চেয়ারম্যান বিষয়টি থানায় জানান। পুলিশ রাত আটটার দিকে গিয়ে সরোয়ারকে নিয়ে যায়। স্থানীয় কয়েকজন জানান, উদ্ধারের সময় গোলাম সরোয়ার বলতে থাকেন, ‘ভাই, আমারে মাইরেন না। আমি আর নিউজ করব না।’ ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, সন্ধ্যার কোনো একসময় গোলাম সরোয়ারকে জঙ্গলে কে বা কারা ফেলে যান। বাজারের এক লোক প্রকৃতির ডাকে সাড়া দিতে সেদিকে গিয়ে গোঙানির শব্দ শুনতে পান। কাছে গিয়ে ওই ব্যক্তি গোলাম সরোয়ারকে দেখতে পান। পরে তাঁকে (চেয়ারম্যান) খবর দেওয়া হয়। তিনি পুলিশকে খবর দেন। গোলাম সরোয়ার সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক। গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি চট্টগ্রাম নগরের ওয়াসা ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তাঁর বাড়ি চন্দনাইশ উপজেলায়। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, সন্ধ্যায় দুষ্কৃতকারীরা বড়কুমিরা গরুর বাজার এলাকায় অন্ধকারাচ্ছন্ন জঙ্গলে গোলাম সরোয়ারকে ফেলে যায়। খবর পেয়ে রাত আটটার দিকে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। নগর পুলিশ তাঁকে নিয়ে গেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com