শিরোনাম :
মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: বিপাকে খুচরা ব্যবসায়ী, ঝুঁকছে ইলেকট্রিক চুলার দিকে ক্রেতারা গাজীপুরের শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন জনাব আরিফুল ইসলাম সরকার। নাশকতা মামলায় আটক জেলে থেকেও পদে প্রধান শিক্ষক নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মির্জাপুরে কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার উদ্ধার ৭০ কার্টন সিগারেট সাতক্ষীরার সাবেক সংসদ আশরাফুজ্জামান আশু’র ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি চট্টগ্রাম সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে লায়ন মোঃ আসলাম চৌধুরীর মত বিনিময় সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান। শ্রীপুরে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শেরপুরে ধান ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ নেছারাবাদে ব্যবসায়ীর কাছে ডিবি পরিচয়ে চাঁদা দাবি করায় গ্রেফতার ১। রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ গলাচিপায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদুয়ায় জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে ১টি স্ক্যাভেটর-৩টি ডাম্পার জব্দ। নওগাঁর মান্দায় উপজেলা চত্বরের রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ লালমোহন হাসপাতালের সামনে দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা। ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল : এক অনন্য দ্বীনি সমাবেশ কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে তিন লক্ষ টাকার পন্য আটক পাঁচবিবি যুবদলের দেশনেত্রীর উদ্দেশ্যে দোয়া মাহফিল

আকবরশাহ এলাকায় ফাঁদে ফেলে রেলকর্মীদের ৫০ লাখ টাকা নিয়ে ব্যবসায়ী উধাও

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৪৬৭ বার পঠিত

আব্দুল করিম,চট্টগ্রাম প্রতিনিধিঃ গোফরান উদ্দিন বাংলাদেশ রেলওয়েতে ওয়ার্কসপের কর্মকর্তা।দীর্ঘ চাকুরী জীবন শেষ করেই অবসরে যান ২০১৭ সালে।পেনশনে পাওয়া টাকা থেকে প্রায় তিন লাখ টাকা সরল বিশ্বাসে ব্যবসার জন্য চলতি বছরের শুরুতে তুলে দেন পাইকারী ব্যবসায়ী মোহাম্মদ হাসানের হাতে।

হাসান চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় সাকিব স্টোর নামের একটি দোকানের পাইকারী ব্যবসায়ী।বাসা সংকটের কারণে রেলের অনেক কর্মচারী বসবাস করে ওই এলাকায়।রেল কর্মচারীসহ আকবর শাহ এলাকার মানুষের কাছে হাসান নিজেকে সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিত করতে নানা কৌশলে ফাঁদ বানায়।আর তার পাতানো ফাঁদেই আটকে পড়েন গোফরান উদ্দিনের মতো রেল কর্মচারী মনির আহমেদসহ আরও তিনজন।ব্যবসার মাধ্যমে লাভের আশায় তারাও জীবনের শেষ সম্বলটুকু হাসানের হাতে তুলে দেন।

রেলওয়ে অবসরে যাওয়া এই পাঁচ কর্মচারীর ১৩ লক্ষ টাকা নিয়ে হঠাৎ লাপাত্তা হয়ে যায় প্রতারক হাসান।তার খোঁজ না পেয়ে সম্বলহীন রেলের অবসরে যাওয়া এই পাঁচ কর্মচারী এখন পথে পথে ঘুরছে।রেলওয়ের এসব কর্মচারীদের মতোই হাসানের প্রতারণা ফাঁদে পড়ে এখন দিশেহারা আকবর শাহ থানা এলাকার আরও ২০-২৫ জন।

এদের কারও থেকে সাত লাখ,কারও থেকে পাঁচ লাখ আর কারো লাখ টাকা সব মিলিয়ে অর্ধকোটি টাকারও বেশি হাতিয়ে হাসান এখন লাপাত্তা।বড় বড় তালা ঝুলছে তার ব্যবসা প্রতিষ্ঠান সাকিব স্টোরে।প্রতারণার শিকার এসব ভুক্তভোগীর মধ্যে মনিরুজ্জামান নামক একজন ২০ অক্টোবর আকবর শাহ থানায় মামলা করেন প্রতারক হাসানের বিরুদ্ধে।

অভিযুক্ত মোহাম্মদ হাসান কুমিল্লার তিতাস থানার হরিপুর সানাউল্লাহ বাড়ির আকবর আলীর ছেলে।বৃহস্পতিবার(২৯ অক্টোবর)আকবরশাহ থানার রেল হাউজিং এলাকার বাসিন্দা পাঁচ ভুক্তভোগী জানান, তারা রেলের চাকরি থেকে অবসর নেওয়ার পর একটু ভালোভাবে চলতে ব্যবসায় জন্য হাসানের হাতে ১৩ লাখ টাকা তুলে দেন।টাকা বিনিয়োগের পর লভ্যাংশ পায়নি তারা।

পাঁচ ভুক্তভোগীর ১৩ লাখ টাকা ছাড়াও প্রতারক হাসান আরও বিভিন্নজনের কাছ থেকে প্রায় ২০-২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।মুস্তাফিজুর রহমান নামের আরেক ভুক্তভোগী জানান,শুধু অবসরপ্রাপ্ত চাকরিজীবী নয়,প্রতারক হাসান এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে আরও অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।এদের মধ্যে আকবরশাহ হাউজিং সোসাইটি এলাকার শাহাদাতের কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা,মনিরুজ্জামানের ছয় লাখ টাকা,শিপুর ৫ লাখ টাকাসহ আরও অনেকের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে।

অভিযুক্ত মোহাম্মদ হাসানকে ফোন করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।এই বিষয় অভিযুক্ত হাসানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে আকবরশাহ থানা সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com