
প্রতিবেদক স্টাফ রিপোর্টার মোঃ শাহ ইমরান শাহীন।
১২ জানুয়ারি রোজ সোমবার, মোঃ সানজিদের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দিতে বাংলাদেশের সর্বসাধারণকে উদ্বুদ্ধ করার আহবানে ধানের শীষ সমর্থক গোষ্ঠী, আকবর শাহ থানা নবগঠিত আহবায়ক কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক সাজ্জাদ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি মোঃ হারুনুর রশিদ সদস্য সচিব ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথি রাশেদুল হক জুয়েল যুগ্ন আহ্বায়ক ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথি ব্যারিস্টার নাজমুল হক যুগ্ন আহ্বায়ক ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটি। প্রধান বক্তা মুহাম্মদ ইব্রাহিম খলিল সুমন সদস্য ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটি। উক্ত অনুষ্ঠানে মোঃ শরীফ, মোঃ শহীদ, মোঃ নিজাম, মোঃ করিম, মোঃ রুবেল, মোঃ শাকিল, মোঃ রহিম, মোঃ আলমগীর মেহেদী, মোঃ ইমন ও রাকিব সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে
মোঃ সানজিদকে আহবায়ক। মোঃ এনামুল হক টুটুলকে সদস্য সচিব এবং মোঃ আরিফুল হক কে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আকবর শাহ থানা ধানের শীষ সমর্থক গোষ্ঠী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এবং সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে চট্টগ্রাম ৪ সীতাকুন্ড আকবর শাহ আংশিক আসন হতে ধানের শীষের মনোনীত প্রার্থী লায়ন মোঃ আসলাম চৌধুরীকে নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় সংসদে পাঠানোর আহ্বান জানিয়ে একে একে বক্তারা বক্তব্য রাখেন।
Leave a Reply