শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

আদমদীঘি সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু।

হুমায়ুন আহমেদ ষ্টাফ রিপোটার,আদমদীঘি বগুড়া।
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৮৪ বার পঠিত

বগুড়ার আদমদীঘিতে খুলনা মেইল ট্রেনের নিচে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। ০৪/০৩/২০২১ইং তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সান্তাহার সাইলোর পশ্চিমে মালশন গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১১টায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ট্রেনে কাটা পড়ে নিহত মানসিক ভারসাম্যহীন ওই নারীর নাম লাইলি বেগম (৬৫)। তিনি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের মৃত হাফেজ মন্ডলের স্ত্রী। ট্রেনে কাটা পড়ার আগে ওই নারী রেললাইন ধরে হাঁটছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রেলওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা খুলনা মেইল ট্রেনটি চিলাহাটির উদ্দেশে যাচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের সাইলো এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির নিচে কাটা পড়েন ওই নারী । এ সময় তাঁর শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথার এক অংশে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নেয়। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মানসিক ভারসাম্যহীন ওই নারীর লাশটি হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com