শিরোনাম :
এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন। গাজীপুর–১ আসনে বিএনপি’র নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি:

আন্তঃ কোম্পানি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পিওএম দক্ষিণ বিভাগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৫৫০ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের বার্ষিক আন্তঃ কোম্পানি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পিওএম দক্ষিণ বিভাগ। প্রতিপক্ষ পিওএম উত্তর বিভাগকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পিওএম দক্ষিণ বিভাগ।সোমবার (৩০ নভেম্বর ২০২০) বিকাল ৩ টায় মিরপুর পিওএম পুলিশ লাইন্সের মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)। এসময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিদিন যেকোন একটি খেলা মাঠে গড়ানোর আশাবাদ ব্যক্ত করে ডিএমপি কমিশনার বলেন, আমাদের খেলাধুলার সরঞ্জামাদির কোন অভাব নেই। তোমরা আগ্রহী হয়ে এই শীতে যে সমস্ত খেলা আয়োজন করা যায় তা করতে পারো। তোমাদের খেলার মান উন্নয়নে প্রয়োজনে আমরা কোচিং স্টাফ নিয়োগ দিবো। সব বিষয়ে তোমাদের সহযোগিতা করা হবে। খেলাধুলার মাধ্যমে শরীর ফিট থাকে। মনে রাখতে হবে আমার শরীরটা সম্পদ। শরীর ভালো থাকলে ভালোভাবে চাকরি করা যাবে।

তিনি আরও বলেন, খেলাকে খেলা হিসেবে নিতে হবে। খেলার মাধ্যমে অন্যকে আঘাত করে ক্ষতি করা যাবে না। আরও অনুশীলন করে খেলার মান বৃদ্ধি করতে হবে। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে অভিনন্দন।মাদক থেকে দূরে থাকার নির্দেশ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, সব সময় মনে রাখবে তোমার চাকরিটা যতক্ষণ আছে তোমার সম্মান আছে। কোন খারাপ কাজের কারণে তোমার চাকরিটা গেলে তোমার ও তোমার পরিবারের সম্মানটাও যাবে। মাদকের সাথে কাউকে সম্পৃক্ত পেলে তাকে চাকরি হারাতে হবে।

এ সময় আন্তঃ কোম্পানি বার্ষিক ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করে ডিএমপি কমিশনার।উল্লেখ্য, পিওএম এর চারটি বিভাগ ( পিওএম-পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ) হতে ২০টি টিম করে গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয় আন্তঃ কোম্পানি বার্ষিক ফুটবল প্রতিযোগিতা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com