শিরোনাম :
মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: বিপাকে খুচরা ব্যবসায়ী, ঝুঁকছে ইলেকট্রিক চুলার দিকে ক্রেতারা গাজীপুরের শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন জনাব আরিফুল ইসলাম সরকার। নাশকতা মামলায় আটক জেলে থেকেও পদে প্রধান শিক্ষক নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মির্জাপুরে কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার উদ্ধার ৭০ কার্টন সিগারেট সাতক্ষীরার সাবেক সংসদ আশরাফুজ্জামান আশু’র ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি চট্টগ্রাম সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে লায়ন মোঃ আসলাম চৌধুরীর মত বিনিময় সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান। শ্রীপুরে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শেরপুরে ধান ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ নেছারাবাদে ব্যবসায়ীর কাছে ডিবি পরিচয়ে চাঁদা দাবি করায় গ্রেফতার ১। রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ গলাচিপায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদুয়ায় জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে ১টি স্ক্যাভেটর-৩টি ডাম্পার জব্দ। নওগাঁর মান্দায় উপজেলা চত্বরের রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ লালমোহন হাসপাতালের সামনে দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা। ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল : এক অনন্য দ্বীনি সমাবেশ কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে তিন লক্ষ টাকার পন্য আটক পাঁচবিবি যুবদলের দেশনেত্রীর উদ্দেশ্যে দোয়া মাহফিল

ভাঙ্গায় দুই কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৬৪৭ বার পঠিত

সাইফুজ্জামান স্টাফ রিপোর্টার:ফরিদপুরের ভাঙ্গায় কিশোর গ্যাংদের কোপে ২ কিশোর নিহতের ঘটনার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী । শুক্রবার বেলা ১০ টার সময় ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা বটতলা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন।

এর আগে গত ১০ মে কিশোর গ্যাং এর কোপে নিহত হয় ইয়াসিন খালাসী ও আহত হয় রায়হান শেখ ও সাকিল। এর তিনদিন পর গত (১২ মে) সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়হান শেখ।

নিহত ইয়াসিন খালাসী থানমাত্তা গ্রামের জাহাঙ্গীর খালাসির একমাত্র পুত্র এবং নিহত রায়হান শেখ মৃত্যু ফকুর শেখের একমাত্র পুত্র।

স্থানীয় গ্রামবাসী জানায় , গত শনিবার (১০ মে) রাত নয়টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে ইয়াসিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে কিশোর গ্যাং এর সদস্য ইসমাইল , রিগান, রাতুল, রবিউল নাজমুল ১০/১৫ জনের সদস্যরা। এসময় আহত হয় রায়হান ও সাকিল। তাদের চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এলে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ইয়াসিন খালাসি। এর তিন দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়হান শেখ।

এ ব্যাপারে স্থানীয় আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান হাওলাদার বলেন, চাঞ্চল্যকর দুইটি মাডারের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান এবং সকলের ফাঁসির দাবি করেন।

এ বিষয় ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় ১টি মামলা হয়েছে। এঘটনায় দুইজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শনিবার (১০ মে) থানমাত্তা গ্রামে কিশোর ইয়াসিন খালাসিকে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় আহত হয় রায়হান ও সাকিল। মঙ্গলবার সকালে ঢাকা কাটাবন এলাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়হান শেখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com