শিরোনাম :
ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় টেকনাফে নৌবাহিনী–থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

আশুলিয়ার আলোচিত মামলা অটোরিকশা চালক মিন্টু হত্যার প্রধান আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪৪৬ বার পঠিত

গোলাম সারওয়ার সজলঃ সাভারের আশুলিয়ায় অটোরিকশা চালক মিন্টু শেখ হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।অটো রিকশার ব্যাটারি ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় মিন্টুকে।এ ঘটনায় আলী হায়দার নাহিদ (২৭) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ঢাকা জেলা পুলিশ সুপার মো.খোরশেদ আলম। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে সাভারের জামসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলী হায়দার নাহিদ সাভারের জামসিং এলাকার ইবনে মিজান আল মামুনের ছেলে।সে অটোরিকশার ব্যাটারি ছিনতাই চক্রের দলনেতা ছিল বলে জানা গেছে।সংবাদ বিজ্ঞপ্তির তথ্য মতে,নাহিদ দীর্ঘদিন ধরে ওই এলাকায় অটোরিকশার ব্যাটারি ছিনতাই করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো।গত ১৩ জুলাই গ্রেফতার নাহিদ ও তার দুই সহযোগী মেম্বরের মোড় ও মোল্লা টাওয়ারের মাঝামাঝি এলাকায় গেরুয়া যাওয়ার জন্য একটি অটোরিকশা ১৭০ টাকায় ভাড়া করে রওনা দেয়।তাদের উদ্দেশ্য হলো অন্ধকার নির্জন জায়গায় ব্যাটারি ছিনতাই।যাওয়ার পথে রাস্তা খারাপ থাকায় রিকশাচালক মোকামটেক দিয়ে যায়।

এই সড়কের গলি অত্যাধিক অন্ধকার থাকায় রিকশাচালক যেতে নারাজ হয়। সে রিকশা থামিয়ে ভাড়া দিতে বলে।তারা ভাড়া না দেওয়ায় রিকশাচালক চিৎকার চেঁচামেচি করে।এতে ক্ষিপ্ত হয়ে দলনেতা নাহিদ তার সুইচ গিয়ার চাকু দিয়ে পেটে ও গলায় পরপর কয়েকটি আঘাত করে।পরে স্থানীয়রা এগিয়ে আসলে জাহাঙ্গীরনগরের প্রাচীরের নিচ দিয়ে ঝাউবনে পালিয়ে যায়।এসময় তার স্যান্ডেল ঘটনাস্থলে ফেলে যায়।পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের ঢাকা জেলা পুলিশ সুপার মো.খোরশেদ আলম জানান,হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকুটি পাশের জলাশয়ে ফেলে দেয় নাহিদ।গ্রেফতার নাহিদের স্বীকারোক্তি ও তার দেখানো স্থান হতে তার স্যান্ডেল ও সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।প্রসঙ্গত, গত ১৩ জুলাই সোমবার গভীর রাতে সাভারের জামসিং জাহাঙ্গীরনগর হাউজিং এলাকায় মিন্টু শেখ (৩৫) নামের ওই রিকশা চালককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।নিহত মিন্টু শেখ নড়াইল জেলার লোহাগড়া থানার পানপাড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে।তিনি সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লার একটি ভাড়া বাড়িতে থাকতেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com