শিরোনাম :
শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন।

আশুলিয়ায় হোটেল ডাকাতির ১বছর পর ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করলেন পুলিশ

শম্পা জামান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৫৪০ বার পঠিত

আশুলিয়ায় গত বছর হওয়া ডাকাতির ঘটনায় ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তর (ডিবি)।

বুধবার (৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের উপপরিদর্শক ওসমান গনি। সোমবার দিবাগত রাতে আশুলিয়ার মরাগাঙ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- ময়মনসিংহ জেলার কোতোআলী থানার শাহ বয়রা এলাকার খোরশেদ আলমের ছেলে আকাশ(২৬) ও ময়মনসিংহ জেলা সদরের নারায়ণপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আলআমিন(২৮)। তারা দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল।

ডিবি পুলিশ জানায়, গত বছরের জুন মাসে আশুলিয়ার জিরাবো বাস স্ট্যান্ডের মা মিষ্টান্ন সুইটমিট হোটেলে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক একটি ডাকাতির মামলা দায়ের করলে তদন্তভার ডিবি পুলিশকে দেওয়া হয়। পরে দীর্ঘ তদন্তের পর গতকাল রাতে আশুলিয়ার মরাগাঙ এলাকা থেকে ডাকাতির সাথে জড়িত দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতি হওয়া মোবাইল ও কিছু টাকা উদ্ধার করা হয়।

এব্যাপারে উপপরিদর্শক ওসমান গনি জানান, ডাকাতদের গ্রেপ্তার করে আদালতে পাঠালে তারা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। ছিনতাই ও ডাকাতি তাদের মূল পেশা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। এঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com