শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

আ.লীগের নাশকতা ঠেকাতে গলাচিপায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

খন্দকার জলিল, জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব ও দলের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দায়ের করা মামলার রায়কে ঘিরে উত্তেজনা ও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে দেশের বিভিন্ন স্থানে। রায় ঘোষণাকে কেন্দ্র করে ১৩ নভেম্বর দলীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশব্যাপী লগডাউন ঘোষণা করেন। একই সঙ্গে বেশ কিছু এলাকায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এ পরিস্থিতিতে সম্ভাব্য সহিংসতা মোকাবিলা ও নাশকতা প্রতিরোধে পটুয়াখালীর গলাচিপায় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে গলাচিপা থানা পুলিশের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক, বাজার, গাড়ীস্ট্যান্ড, সরকারি অফিসের আশপাশসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট কার্যক্রম।

গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, নাশকতাকারীরা যাতে এসব পরিস্থিতির সুযোগ নিয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা চালাতে না পারে, সেজন্য সব ধরনের জ্বালানি ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। খোলা বোতলে ডিজেল-পেট্রল শতর্কভাবে বিক্রি করা, দোকানের সামনে বোতল না রাখা এবং যানবাহন ছাড়া কাউকে জ্বালানি সরবরাহ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

গলাচিপা থানার কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি, মোটরসাইকেল চেকিং ও রাতের অপ্রয়োজনীয় চলাচলের ওপরও নজরদারি জোরদার করা হয়েছে। সাধারণ জনগণকে সচেতন থাকতে এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে স্থানীয় শান্তিপ্রিয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ করে দেশের বিভিন্ন জায়গায় সহিংস ঘটনাবলি দেখে এলাকাবাসীর মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও পুলিশের কঠোর অবস্থানের কারণে গলাচিপার সার্বিক পরিস্থিতি এখনো শান্ত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, প্রয়োজন হলে অতিরিক্ত ফোর্স গলাচিপায় মোতায়েন করা হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com