শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

উলিপুরে স্বামীর চিকিৎসার জন্য শিশু দত্তক দেয়া পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

শাহিনুল ইসলাম লিটনঃ

কুড়িগ্রামের উলিপুরে চিকিৎসার ব্যয়ভার মেটাতে না পেরে নিজের ৩ দিন বয়সী শিশুকন্যা খাদিজাতুল কোবরাকে ৩৫ হাজার টাকার বিনিময় দত্তক দিয়েছেন বাবা দুলাল মিয়া। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান ওই পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

উপজেলার থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর গ্রামের খিজির উদ্দিনের ছেলে দুলাল মিয়া (৪৪) মুখের মাড়ি পঁচনের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এরপর রংপুর কসির উদ্দিন বে-সরকারি হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হয়।

দীর্ঘ এক মাস চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখন পক্ষাঘাতগ্রস্ত। চিকিৎসার খরচ মেটাতে নিজের সহায়-সম্পদ সবকিছু শেষ হয়ে যায়। অনশেষে ৩৫ হাজার টাকার বিনিময়ে নবজাতক শিশুকন্যাকে দত্তক দিতে বাধ্য হন তিনি।

এলাকাবাসীর সহায়তায় স্ট্যাম্পে স্বাক্ষরের মাধ্যমে শিশুটিকে উপজেলার বাকরের হাট নিজাই খামার এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে তুলে দেওয়া হয়। জানা গেছে, দুলাল মিয়া চায়ের দোকানে কাজ করতেন, আর তার স্ত্রী শাহিমা বেগম (৩২) অন্যের বাড়িতে ও জমিতে দিনমজুরের কাজ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান জানান, শিশু দত্তক দেওয়া পরিবারটির খোঁজখবর নেওয়া হয়েছে। তাদেরকে সরকারি আশ্রয়নের ঘর এবং আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com