শিরোনাম :
মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: বিপাকে খুচরা ব্যবসায়ী, ঝুঁকছে ইলেকট্রিক চুলার দিকে ক্রেতারা গাজীপুরের শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন জনাব আরিফুল ইসলাম সরকার। নাশকতা মামলায় আটক জেলে থেকেও পদে প্রধান শিক্ষক নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মির্জাপুরে কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার উদ্ধার ৭০ কার্টন সিগারেট সাতক্ষীরার সাবেক সংসদ আশরাফুজ্জামান আশু’র ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি চট্টগ্রাম সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে লায়ন মোঃ আসলাম চৌধুরীর মত বিনিময় সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান। শ্রীপুরে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শেরপুরে ধান ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ নেছারাবাদে ব্যবসায়ীর কাছে ডিবি পরিচয়ে চাঁদা দাবি করায় গ্রেফতার ১। রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ গলাচিপায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদুয়ায় জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে ১টি স্ক্যাভেটর-৩টি ডাম্পার জব্দ। নওগাঁর মান্দায় উপজেলা চত্বরের রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ লালমোহন হাসপাতালের সামনে দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা। ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল : এক অনন্য দ্বীনি সমাবেশ কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে তিন লক্ষ টাকার পন্য আটক পাঁচবিবি যুবদলের দেশনেত্রীর উদ্দেশ্যে দোয়া মাহফিল

উৎসবমুখর পরিবেশে রাজশাহী নগর ছাত্রলীগের সম্মেলন

মোঃ মনোয়ার হোসেন,স্টাফ রিপোর্টার,রাজশাহী
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪৬ বার পঠিত

ছয় বছরেরও বেশি সময় পর রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বরে বুধবার উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন সফল করতে নগর ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মীরা কলেজ চত্বরে উপস্থিত জন।শীর্ষ দুই পদ প্রত্যাশী নেতাদের সমর্থকদের মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয় দেশসেরা বিদ্যাপীঠ রাজশাহী কলেজ চত্বর। সম্মেলনে আগের কমিটি বিলুপ্ত করা হলেও নতুন সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি। এ দুই পদের জন্য ভোটও গ্রহণ করা হয়নি। ঢাকা থেকে সভাপতি- সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে নেতাকর্মীদের জানানো হয়েছে।সকালে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সম্মানিত অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, ছাত্রলীগের গণশিক্ষা সম্পাদক আব্দুল্লাহ হীল বারী, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু।নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ সম্মেলনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করছেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব। সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- জেলা ছাত্রলীগের সভাপতি হাবিব খান, সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফরসাল আহমেদ রুনু, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহফুজুর রহমান তপু প্রমুখ।

এর আগে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সম্মেলনে রকি কুমার ঘোষকে সভাপতি এবং মাহমুদ হাসান রাজিবকে সাধারণ সম্পাদক করে নগর ছাত্রলীগের ১৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। তিন বছরের ওই কমিটি ছয় বছরেরও বেশি সময় পার করে। অবশেষে আবার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। কাক্সিক্ষত এই সম্মেলনে সভাপতি পদে অন্তত পাঁচজন ও সাধারণ সম্পাদক পদে অন্তত ৯ জন প্রার্থী রয়েছেন। তারা এখন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com