শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

উৎসবমুখর পরিবেশে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে॥

মোঃ মনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার রাজশাহী
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪২ বার পঠিত

উৎসবমুখর পরিবেশে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয় চলে দুপুর ২টা পর্যন্ত। নগরীর বোয়ালিয়া থানাধীন বরেন্দ্র কলেজে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন ।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মোহনা টেলিভিশন এর সাংবাদিক মেহেদী হাসান শ্যামল বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক মাইনুল হাসান জনি।
সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন আরটিভি সাংবাদিক আমির ফয়সাল, যুগ্মসাধারণ সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মেহেদী হাসান , অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান রুবেল বিজয়ী , নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম খোকন ।

উল্লেখ্য যে, এই নির্বাচনে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের মোট ৪০ জন ভোটার ছিলেন আর ভোট দেন ৩৮ জন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহ-সভাপতি পদে ২ জন, যুগ্মসাধারণ সাধারণ সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্য হিসেবে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, নির্বাচন কমিশনার হিসেবে দৈনিক সোনারদেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ দায়িত্ব পালন করেন । আর নির্বাচনের সকল প্রকার সাচিবিক দায়িত্ব পালন করেছেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শ ম সাজু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com