শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

একটি দল বেহেশতের লোভ দেখিয়ে ক্ষমতায় আসতে চায় – মেজর হাফিজ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

মো: নেছার উদ্দিন।
স্টাফ রিপোর্টার।।
আজ রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।বক্তব্যে তিনি বলেন, লালমোহন তজুমদ্দিন এর জনসাধারণ আমাকে ছয় ছয়বার জাতীয় সংসদে পাঠিয়েছে। আমি তাদের সুখ-দুঃখের কথা জাতীয় সংসদে পেশ করেছি। দীর্ঘদিন আপনাদের পাশে ছিলাম। কখনো কারো কোনদিন উপকার ছাড়া ক্ষতি করিনি। এই এলাকার উন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা করেছি। শিক্ষার উন্নয়নে লালমোহন-তজুমদ্দিনে বহু স্কুল কলেজ এবং মাদ্রাসা আমি প্রতিষ্ঠা করেছি। কোনদিন কারো কাছ থেকে একটি টাকা ঘুষ নেইনি। জনকল্যাণে আমার হাত সবসময় প্রসারিত ছিল। আজীবন আমি আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করতে চাই। একটি দল আজকে আমার সাথে প্রতিপক্ষ হয়ে নির্বাচন করছে যে প্রার্থীকে আমি কখনো দেখিনি এবং চিনিও না। তাদের মুখে এখন উন্নয়নের বলি শুনি কিন্তু তারা কখনো এই এলাকার জনসাধারণের কোন উন্নয়নে কাজে আসেনি। তারা এখন ধর্ম ভীরু মুসলিমদেরকে জান্নাতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। যারা একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে এই দেশের বিরুদ্ধাচারণ করেছে তাদেরকে দিয়ে অন্তত আর যাই হোক এদেশের জনমানুষের উন্নয়ন আশা করা যায় না। তিনি বলেন দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো আপনাদের এই সন্তান কোন দুর্নীতির কারণে অভিযুক্ত হয়নি। তাই অশুভ শক্তি থেকে সর্বস্তরের জনসাধারণকে সজাগ দৃষ্টি রেখে আগামী ১২ ই ফেব্রুয়ারি তারিখ জাতীয় সংসদ নির্বাচনে সর্বস্তরের জনসাধারণকে মা-বোনদের সাথে নিয়ে ধানের শীর্ষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com