শিরোনাম :
এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন। গাজীপুর–১ আসনে বিএনপি’র নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি:

কক্সবাজারে ৬০ লাখ টাকা নিয়ে উধাও কর্মচারিসহ গ্রেফতার-৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৮৩ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে বিকাশ ডিস্ট্রিবিউটর এনএফ এন্টারপ্রাইজের ৬০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া কর্মচারি মোহাম্মদ ইসমাঈল (৪৩)সহ তিনজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।উদ্ধার করা হয়েছে সাড়ে ৫৬ লাখ টাকা। ঘটনার মাস্টারমাইন্ড মোহাম্মদ ইসমাইল কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবমেরিন ক্যাবল এলাকার বাসিন্দা মৃত ফকির মোহাম্মদের ছেলে। তিনি ফজল মার্কেটস্থ বিকাশ ডিস্ট্রিবিউটর এনএফ এন্টারপ্রাইজের মাসিক বেতনভুক্ত সিএনজি চালক ও ‘মানি রানার’ হিসেবে কর্মরত ছিলেন।

তার সহযোগি হিসেবে গ্রেফতার করা হয়েছে পৌরসভার ৫ নং ওয়ার্ডের চৌধুরী পাড়ার বাসিন্দা মৃত আবুল হোসাইনের ছেলে জসিম উদ্দিন (৫৫) ও তার স্ত্রী সাজেদা বেগম (৪২)।শুক্রবার (২০ নভেম্বর) বিকালে কক্সবাজার সদর মডেল থানা প্রাঙ্গনে আনুষ্ঠানিক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।তিনি বলেন,গত বুধবার (১৮ নভেম্বর) বিকাল পৌনে ৪ টার দিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি.কক্সবাজার শাখা থেকে ৬০ লাখ টাকা উত্তোলন করে অফিসে জমা না দিয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন প্রতিষ্ঠানটির কর্মচারি মোহাম্মদ ইসমাঈল।এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন ওই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (জিএম) নিজাম উদ্দিন।

পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসি টিভি ফুটেজ যাচাই করে প্রাথমিকভাবে ২ জনকে শনাক্ত করা হয়। তদন্তে প্রাপ্ত জসিম উদ্দিন ও সাজেদা বেগমের বাসায় অভিযান চালিয়ে ৫৬ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। টাকাগুলো বসতঘরের খাটের নীচে লোকানো ছিল।প্রেসব্রিফিংকালে থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে, তদন্ত কর্মকর্তা এসআই মো.আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এনএফ এন্টারপ্রাইজের মালিক আনোয়ারুল ইসলাম জানান, ইনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি.কক্সবাজার শাখা থেকে উত্তোলনের জন্য বুধবার সকালে মোহাম্মদ ইসমাঈলকে একটি চেক প্রদান করা হয়।প্রতিদিন টাকা উত্তোলন করে অফিসে জমা দিয়ে গেলেও এবার করেছে উল্টো।ব্যাংক থেকে উত্তেলিত ৬০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায় মোহাম্মদ ইসমাঈল।ঘটনার পরে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও টাকার উদ্ধার করে দেওয়ায় পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আনোয়ারুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com