শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

করোনামুক্ত স্ত্রীকে নিয়ে বাসায় ফিরলেন কাউন্সিলর খোরশেদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ১৪০৯ বার পঠিত

করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা।

শনিবার (০৬ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে লুনাকে ছাড়পত্র দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমার স্ত্রী লুনা স্কয়ার হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন। আপাতত আরও এক সপ্তাহ ঢাকায় তার মায়ের বাসায় থাকবেন লুনা। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের জন্য এবং আমার নেগেটিভ না হওয়া পর্যন্ত ঢাকায় থাকবেন লুনা। আমাদের বিপদকালীন আপনাদের দোয়া, সহানুভূতির জন্য আমি ও আমার পরিবার কৃতজ্ঞ। একই সঙ্গে সবার সুস্থতা কামনা করছি আমরা।

এর অগে শুক্রবার (০৫ জুন) কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনার করোনাভাইরাস নেগেটিভ আসে। পাশাপাশি কাউন্সিলর খোরশেদের করোনা পজিটিভ আসে। তবে শুক্রবার করোনা নিয়েই নারায়ণগঞ্জের বাসায় ফিরে যান খোরশেদ। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা প্রথমে করোনায় আক্রান্ত হন। স্ত্রীর পর খোরশেদও করোনায় আক্রান্ত হন।

৩০ মে খোরশেদের স্ত্রীর অবস্থার অবনতি হলে কাঁচপুরের সাজেদা হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রী লুনার জন্য আইসিইউ সাপোর্ট পেতে ওই দিন থেকে পরের দিন দুপুর পর্যন্ত চেষ্টা করে যাচ্ছিলেন খোরশেদ। সাজেদা হাসপাতালে থাকা অবস্থায় তাদের খোঁজখবর রেখেছেন এমপি শামীম ওসমান। পরে লুনার অবস্থার অবনতি হলে শামীম ওসমানের সহায়তায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে খোরশেদকেও সেখানে ভর্তি করা হয়।

করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফন করতে গিয়ে ৩০ মে করোনায় আক্রান্ত হন খোরশেদ। খোরশে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com