ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় পুলিশের ধাওয়ায় গাঁজাভর্তি মাইক্রোবাস পুকুরে, ২৫২ কেজি গাঁজা উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:১৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১১৭ Time View
Print

প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাভর্তি একটি মাইক্রোবাস পুকুরে ফেলে পালিয়েছে অজ্ঞাতনামা আসামিরা। পরে ওই মাইক্রোবাস থেকে ৯ বস্তায় থাকা মোট ২৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার সৈয়দাবাদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় একটি কালো রঙের মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হয়।

তবে পুলিশের সংকেত অমান্য করে চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি পুকুরে ফেলে দিয়ে গাড়িতে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা পালিয়ে যায়।

পরে পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করে ৯টি বস্তায় মোট ২৫২ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার করা গাঁজা ও মাইক্রোবাসটি বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকারকে বেকায়দায় ফেলতে সাংবাদিকদের ওপর হামলা? কাশিমপুরে যুবদল নেতার বিরুদ্ধে মারধর, গলা চেপে হত্যাচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কসবায় পুলিশের ধাওয়ায় গাঁজাভর্তি মাইক্রোবাস পুকুরে, ২৫২ কেজি গাঁজা উদ্ধার

Update Time : ১০:১৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬