শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

কুলিয়ারচরের কৃতি সন্তান মোহাম্মদ খায়রুল ইসলাম র‍্যাবের নতুন গোয়েন্দা প্রধান।

 মোঃলিয়াকত হোসাইন,স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৮৭৫ বার পঠিত
 বাংলাদেশ র‌্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক (গোয়েন্দা প্রধান) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম। বুধবার (৪ নভেম্বর) তিনি লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেমের স্থলাভিষিক্ত হন। মোহাম্মদ খায়রুল ইসলাম কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিন গোবরিয়া গ্রামের কৃতি সন্তান। তার পিতার নাম মো. গিয়াস উদ্দিন।
্যাব মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। তার গোয়েন্দা সংস্থায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
তিনি সুদানে জাতিসংঘ মিশনে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। মুহাম্মদ খায়রুল ইসলাম গত ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর প্রেষণে র‌্যাব ফোর্সেসে যোগদান করেন এবং ওই বছরের ১৪ নভেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। র্যাব জানায়,তিনি উগান্ডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত থেকে বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য সরকারি কর্তব্যে গমন করেন। দেশে করোনা মহামারিতে নিজের অধীনস্থ ফোর্সকে এবংদেশকে করোনামুক্ত রাখতে তার ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়। লকডাউন, হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণেও তার ছিল অনন্য ভূমিকা।
এছাড়াও দুর্গত মানুষের সহায়তায় তিনি ব্যাপক ত্রাণ তৎপরতা পরিচালনা করেন। কুলিয়ারচরের কৃতি সন্তান মোহাম্মদ খাইরুল ইসলাম র্যাবের নতুন গোয়েন্দা প্রধান হওয়ায় কুলিয়ারচর সাংবাদিক সমাজের পক্ষ থেকে সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, আহমেদ ফারুক, মো. মাইন উদ্দিন, মো. নাদিম, মোছা. শুভ্রা, শাহীন সুলতানা, মৌসুমী আক্তার ও মোছা নিলুফা আক্তার নীলা প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com