শিরোনাম :
এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন। গাজীপুর–১ আসনে বিএনপি’র নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি:

কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী লিপটন অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

মোঃ জহুরুল ইসলাম

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:।
কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে জেলার শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী নেতা জাহাঙ্গীর কবির লিপটন (৪৮) তিন সহযোগীসহ গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাত আড়াইটা থেকে শুরু হয়ে শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টা পর্যন্ত টানা এই অভিযান চলে।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্পের অধীনে একটি বিশেষ দল দুর্বাচারা গ্রামের লিপটনের বাড়ি ঘিরে ফেলে। ভোর ৪টা থেকে অভিযান শুরু হয়, চলে সকাল ৮টা পর্যন্ত। অভিযান শেষে লিপটনসহ তার তিন সহযোগী—রাকিব (৩৮), সনেট হাসান (৪৫) ও লিটন (২৬)—কে আটক করা হয়।
অভিযানে লিপটনের বাড়ি থেকে ৬টি বিদেশি পিস্তল, ১টি লং ব্যারেল গান/শটগান, বিপুল পরিমাণ গুলি ও ম্যাগাজিন, দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের সেনা ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

জাহাঙ্গীর কবির লিপটন একসময় নিষিদ্ধ চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের দ্বিতীয় শীর্ষ নেতা ছিল। নব্বইয়ের দশকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে চরমপন্থী দলে নাম লেখায় এবং নিজস্ব বাহিনী গড়ে তোলে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ২০০৯ সালে পুলিশের অভিযানের মুখে ভারতে পালিয়ে যায় এবং সেখান থেকেই অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতো। ২০১৩ সালে দেশে ফিরে এসে আবারও সক্রিয় হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে এলাকায় দাপট দেখাতোএবং রাজনৈতিক যোগাযোগও গড়ে তুলেছিল।

লিপটনের গ্রেফতারের খবরে দুর্বাচারা বাজারে আনন্দ মিছিল বের করেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

সেনাবাহিনীর এই সফল অভিযান কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com