শিরোনাম :
মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: বিপাকে খুচরা ব্যবসায়ী, ঝুঁকছে ইলেকট্রিক চুলার দিকে ক্রেতারা গাজীপুরের শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন জনাব আরিফুল ইসলাম সরকার। নাশকতা মামলায় আটক জেলে থেকেও পদে প্রধান শিক্ষক নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মির্জাপুরে কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার উদ্ধার ৭০ কার্টন সিগারেট সাতক্ষীরার সাবেক সংসদ আশরাফুজ্জামান আশু’র ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি চট্টগ্রাম সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে লায়ন মোঃ আসলাম চৌধুরীর মত বিনিময় সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান। শ্রীপুরে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শেরপুরে ধান ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ নেছারাবাদে ব্যবসায়ীর কাছে ডিবি পরিচয়ে চাঁদা দাবি করায় গ্রেফতার ১। রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ গলাচিপায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদুয়ায় জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে ১টি স্ক্যাভেটর-৩টি ডাম্পার জব্দ। নওগাঁর মান্দায় উপজেলা চত্বরের রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ লালমোহন হাসপাতালের সামনে দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা। ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল : এক অনন্য দ্বীনি সমাবেশ কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে তিন লক্ষ টাকার পন্য আটক পাঁচবিবি যুবদলের দেশনেত্রীর উদ্দেশ্যে দোয়া মাহফিল

কুষ্টিয়ায় সরকারি রাস্তার জমি অবৈধভাবে দখল করে স্কুল ও মাদ্রাসার নামে প্রতিষ্ঠান করে ফ্যামিলি ও ব্যাচেলর ভাড়া ।

এইচ এম বেলাল হোসেন ব্যুরো প্রধান কুষ্টিয়া
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৫৭৫ বার পঠিত

কুষ্টিয়া ভাদালিয়া স্বস্তিপুর, কাচারী পাড়া গ্রামের মৃত বদরউদ্দিনের দুই ছেলে নিজাম উদ্দিন ও রুহুল আমিন দীর্ঘ ১৭ বছর ধরে সরকারি জমি দখল করে সাধারণ রিসোর্স সেন্টার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা এবং মাওলানা বদরুদ্দীন ফোরকানিয়া মাদ্রাসার নামে একটি প্রতিষ্ঠান খুলে ফ্যামিলি ও ব্যাচেলরদের ভাড়া দিয়ে আসছে। সত্যতা যাচায়ের জন্য দৈনিক ভোরের চেতনার একটি টিম সরজমিনে গিয়ে দেখেন তার বাস্তব চিত্র। এলাকাবাসীর কাছ থেকে জানতে চাইলে তারা বলেন নিজামুদ্দিন ও রুহুল আমিন দীর্ঘদিন ধরে সরকারি রাস্তাটি অবৈধভাবে দখল করে একটি স্কুল ও মাদ্রাসার সাইনবোর্ড টাঙিয়ে ফ্যামিলি ও ব্যাচেলর ভাড়া দিয়ে টাকা তুলে আসছেন ।এ বিষয়ে আমরা এলাকাবাসী যদি নিজামুদ্দিন ও রুহুল আমিনের সাথে কথা বললে তারা তাদের গুণ্ডাবাহিনী দিয়ে বিভিন্ন সময় আমাদের উপরে হুমকি-ধামকি দিয়ে আসছে তাই আমরা কিছু বলতে পারিনা এ বিষয়ে সরকারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারি রাস্তা ফাঁকা করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে রুহুল আমিনের কাছ থেকে জানতে চাওয়া হলে, রুহুল আমিন দাবি করেন এই জমি আমাদের এটা কোন সরকারি জমি না, এ জমির প্রকৃত মালিক আমরা, এ জমির কাগজ আছে। ভোরের চেতনার একটি টিম কাগজ দেখতে চাইলে সে কোন কাগজ দেখাতে পারেন নাই। আমরা স্থানীয় ভূমি কর্মকর্তা সুমিত কুমার বাগচী এর কাছে এ বিষয়ে জানতে চাইলে ভূমি কর্মকর্তা আমাদের জানান, এটা সরকারি রাস্তার জমি নিজাম উদ্দিন ও রুহুল আমিন দীর্ঘদিন ধরে ১৫ ফিট রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে আছে, আমরা পূর্বেও সরকারি জমি দখলমুক্ত করার নোটিশ দিলে নোটিশকে অবজ্ঞা করে দখল মুক্ত করেন নাই। এবিষয়ে কুষ্টিয়া এসি ল্যান্ড মহোদয়কে অবগত করা হলে, এসি ল্যান্ড মহোদয় এ বিষয়ে সরোজমিনে উপস্থিত হয়ে মাপজোক করেন। এসি ল্যান্ড মহোদয় গত ২৫/০২/২০২১ তারিখে নিজাম উদ্দিন ও রুহুল আমিন কে ০৫/০৩/২০২১ তারিখের মধ্যে সরকারি জমি দখলমুক্ত করার নোটিশ দেন। ঘটনাটি কুষ্টিয়া এসি ল্যান্ড মহোদয় এম এ মহাইমেন আল জিহান এর নিকট জানতে চাওয়া হলে তিনি আমাদের জানান নিজামুদ্দিন ও রুহুল আমিনকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ০৫/০৩/২০২১তারিখের মধ্যে সরকারি রাস্তার জমি দখলমুক্ত করার জন্য, উক্ত তারিখের মধ্যে দখলমুক্ত না করলে আমরা আইনি ব্যবস্থার মাধ্যমে সরকারি রাস্তা জমি দখলমুক্ত করব।

নিজাম উদ্দিন ও রুহুল আমীনের দুর্নীতির কার্যকলাপ দেখতে চোখ রাখুন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com