শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

কোটচাঁদপুরে জামায়াত নেতা এনামুল হক হত্যা মামলার তদন্তে সি আই ডিঃ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা মাষ্টার এনামুল হক হত্যা মামলার তদন্তে মাঠে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) সিআইডি।
২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা পরিষদ এলাকাসহ ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের অপরাধ বিভাগ সিআইডি। এসময় তারা স্থানীয় ও স্বাক্ষীদের বক্তব্য নেন।
গত ১৫ সেপ্টেম্বর ঝিনাইদহ আদালতে নিহতের ভাই বিএম তারিকুজ্জামান বাদী হয়ে সাবেক পুলিশ সুপার ও দুই এমপিসহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন, ঝিনাইদহ-৩ আসনের সাবেক দুই সংসদ সদস্য নবী নেওয়াজ ও শফিকুল আজম খাঁন চঞ্চল, সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন, কোটচাঁদপুর সার্কেলের সাবেক সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, সাধারণ সম্পাদক শাহাজান আলী, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা শেখ সোহেল আরমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, এসআই মিজানুর রহমান, এসআই সৈয়দ আলী ও কনস্টেবল সমির কুমারসহ ১৯ জন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর আব্দুর রহিম জানান, গত ১৬ অক্টোবর বিজ্ঞ আদালত থেকে জামায়াত নেতা এনামুল হক হত্যা মামলার তদন্তের দায়িত্ব আসে পুলিশের অপরাধ বিভাগ সিআইডিতে। আদালতের নির্দেশ ও মামলার সুষ্ঠ তদন্তের জন্য মাঠে নেমেছে সিআইডি।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর কাজী কামাল জানান, আদালতের নির্দেশে জামায়াত নেতা হত্যা মামলার সুষ্ঠ তদন্তে সিআইডি কাজ করছে। সঠিক তদন্ত শেষে অতি দ্রুত আদালতে আসামীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে।
বাদীপক্ষের আইনজীবী রুস্তম আলী বলেন, এনামুল হক কোটচাঁদপুর উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক ছিলেন। ২০১৪ সালের ২৫ জানুয়ারি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারীরা তাকে তুলে নিয়ে যান। এ সময় তিনি উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে ফিরছিলেন। পরদিন শহরের নওদাগা গ্রামে এনামুল হকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। ওই সময় পুলিশ দাবি করে যৌথ বাহিনীর অভিযানে এনামুল নিহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com