শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি : খুলনা জেলার পাইকগাছা থানার সোনাতন কাটি গ্রামে ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের বাড়িতে বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় পাইকগাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ সাদেকুজ্জামানের সভাপতিত্বে এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কপিলমুনি প্রেসক্লাব সভাপতি ও খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শামসুল আলম পিন্টু। তিনি বলেন, “বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লিমিটেডের এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অত্যন্ত মহৎ ও প্রশংসনীয়। দেশব্যাপী তাদের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে—এমনটাই আমরা প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাইকগাছা থানার হরিটালি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম। তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই নির্ভয়ে ভোট দেবেন। নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান ও ঢাকা প্রেসক্লাব সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “আমরা সবসময় অসহায় মানুষের পাশে আছি। দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে আমাদের এই কার্যক্রম দেশব্যাপী অব্যাহত থাকবে।”
সংগঠনের মহাসচিব মো. আজহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী আহসান মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এস্কান্দার মির্জা, শেখ মুন্না, মো. মমিনুল ইসলাম, মো. আমিরুল গাজী, ছাত্রদলের সাবেক জেলা সহ-সংগঠনিক সম্পাদক মির হানিফ হোসাইন, সংগঠনের স্থানীয় আহ্বায়ক শেখ জাকির হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মীর আছাফুর রহমানসহ শেখ আব্দুল খালেক, শেখ আলতাফ হোসেন, শেখ মোস্তাক হোসেন, মীর মনিরুজ্জামান, শেখ আব্দুল মতিন, শেখ ইকরাম হোসেন, শেখ ফয়সাল, মো. মিন্টু মোল্লা, মো. করিম মোল্লা, মো. রায়হান প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়। মানবিক এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে সন্তোষ ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা গেছে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com