শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রস্তুতির শেষ ধাপে প্রশাসন, শুরু নির্বাচনী মালামাল বিতরণ মনপুরা উপকূলে নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের ব্যস্ততা ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাঘাটায় পুলিশের ব্যাপক মোহড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি ঝিনাইদহে সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা তৎপরতা ঝিনাইদহে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে র‌্যাবের কঠোর অবস্থান ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু সাতক্ষীরায় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সেনা টহল জোরদার বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না।

গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে র‌্যালি-আনন্দ মিছিল ও আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পঠিত

মোঃ এমরান হাসান আলীম
লালমোহন প্রতিনিধিঃ
গত বছর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে ভোলার লালমোহনে র‌্যালি ও আনন্দ মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা ও পৌরসভার বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকালে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে র‌্যালি ও আনন্দ মিছিল এসে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। র‌্যালি ও আনন্দ মিছিল শেষে চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন পৌরসভার সভাপতি সাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহিন, ডা: মো. রফিকুল ইসলাম, মো. শফিউল্যাহ হাওলাদার, যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের গতন হয়েছে। স্বৈরাচার খুনি হাসিনা জনরোশের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা তাদেরকে স্মরণ করছি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামন করছি ও যারা এখনো আহত হয়েছেন তাদেরকে উন্নত মানের চিকিৎসা করার জন্য সরকারের নিকট অনুরোধ করছি।
বক্তারা আরো বলেন, ভোলা-৩ আসন হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী মেজর অব. প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের। আগামী সংসদ নির্বাচনে মেজর অব. হাফিজের হাতকে আরো শক্তিশালী ও বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার জন্য এখন থেকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। ভোলা-৩ আসনটি সর্বোচ্ছ ভোট দিয়ে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এই আসনটি উপহার দেয়ার জন্য সকলকে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে।
র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা ও পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন:
১. আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল
২. আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধান বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত।
৩. র‌্যালি ও আনন্দ মিছিলের ছবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com