শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

গভীর রাত হলেই চলে রাস্তার গাছ নিধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৫৩২ বার পঠিত

মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চুড়ারগাতী এলাকায় বেড়িবাধ রাস্তার গাছ রাতের আধারে স্থানীয় কাঠ ব্যবসায়ীরা গাছ কেটে নিয়েছে বলে অভিযোগ এসেছে। রোববার দিবাগত গভীর রাতে রাস্তার পাশে থাকা বড় চারটি গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটে। চোরাইকৃত সেই গাছগুলি বাবুখালী পুলিশ ফাড়িতে রাখা হবে বলে সাংবাদিকদের বলছিলেন এস আই সৈয়দ ফরহাদ। স্থানীয় সুত্র জানায়, এদিন গভীর রাতে রাস্তায় মানুষের আনাগোনার শব্দ শুনে এসে দেখি রাস্তার পাশে থাকা গাছ কাঁটা হচ্ছে। এর আগেও কয়েক দফায় এই রাস্তার গাছ কাটা হয়েছে। চুড়ারগাতী সামাজিক বন উন্নয়ন সমিতির সভাপতি মোঃ বাকী মিয়া বলেন, সমিতির সদস্য মনিরুল ও গয়াসপুরের বাসিন্দা মুরাদের নেতৃিত্বে এই সব গাছ কাঁটা হয়। গত রাতে গাছ কাঁটছে আমি শুনেছি এবং উপজেলা বন বিভাগে জানিয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছে। ডুমুরশিয়া বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক কাঠ ব্যবসায়ী ইদ্রিস আলী মৃধা জানান, চুড়ারগাতী সামাজিক বন উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান এবং মুরাদ আমার কাছে গাছ নিয়ে আসে বিক্রি করার জন্য। আমার সন্দেহ্ হওয়ায় সভাপতি বাকীর কাছে ফোন দিয়েছি। সে ফোন না ধরায় আমি ক্রয় করতে চায়নি। তখন মতিয়ার এবং মুরাদ আমার ডুমুরশিয়া কাঠের গোলায় এই গাছ ফেলে রেখে চলে যায়। বাবুখালী ইউপি’র চেয়ারম্যান মীর সাজ্জাদ আলী জানান, চুড়ারগাতী এলাকার রাস্তার গাছ কেঁটেছে আমি শুনেছি। অন্যায়ভাবে যদি গাছ কেঁটে থাকে তাহলে তার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমার সহযোগিতা থাকবে। উপজেলা বন কর্মকতা (অতিঃ দাঃ) তফনদ্রনাথ সরকার বলেন, এ বিষয়টি আমি এর আগে শুনিনি। এখন যেহেতু বিষয়টা জেনেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com