শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মিরপুর প্রেসক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রমিকদের স্বার্থে বগুড়া–৬ আসনের উপনির্বাচনে রেজাউল করিম বাদশাকে ভোট দেওয়ার আহ্বান – মাহমুদ শরীফ মিঠু সাংবাদিকদের জাতীয় জোট ‘এ্যাবজা’ পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহ্বায়ক, ওমর সদস্য সচিব আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রী–এমপিদের চলনে–বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান জেলি, সয়াবিন তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি: যশোরের কেশবপুরে আটক ৬ রমজানকে ঘিরে বগুড়া শেরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। এনসিপি ও পুলিশের ছত্রছায়ায় বিএনপি নেতাকে হয়রানি ও বাড়ি দখলের অভিযোগ লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা এক মুহূর্তের আগুনে গরু গোয়াল ঘর ছাই সাঘাটার দিনমজুর আসাদুলের স্বপ্ন ভস্মীভূত চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত 

গর্জনিয়া-কচ্ছপিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৮০৭ বার পঠিত

রামু প্রতিনিধিঃ কক্সবাজারের রামুর গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।শনিবার(৩১ অক্টোবর)’মুজিববর্ষের মূল মন্ত্র,কমিউনিটি পুলিশিং হবে সর্বত্র”এই স্লোগানে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।রামু থানার নিয়ন্ত্রণাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আয়োজনে,কমিউনিটি পুলিশিংয়ের সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়।পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনে গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর দায়িত্বরত পুলিশ পরিদর্শক(ইন্সপেক্টর)মো.ফরহাদ আলীর সভাপতিত্বে ও গর্জনিয়া ইউনিয়ন বীট পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরীর প্রানবন্ত পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো.ইসমাঈল নোমান।বিশেষ অতিথির বক্তব্য দেন-কচ্ছপিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান-১ নুরুল আবছার,কচ্ছপিয়া ইউনিয়ন বীট পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক এম.সেলিম,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু,সাংবাদিক হাবিবুর রহমান সোহেল,ইউপি সদস্য মোহাম্মদ ইউনুছ।মাওলানা এহেছানের কোরআন পাঠের মধ্য দিয়ে আরম্ভ হওয়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই)রবিউল ইসলাম।এসময় এসআই রাহুল,ইউপি সদস্য জয়নাল আবেদীন,গর্জনিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার,উপজেলা যুবলীগ নেতা আবছার কামাল,কচ্ছপিয়ার শ্রমিকলীগ সভাপতি হানিফ ভুট্টু,ছাত্রলীগনেতা আব্দুল্লাহ আল নোমান বাপ্পী,মেহেদি হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।বক্তারা তাদের বক্তব্যে মাদক নিয়ন্ত্রণ, ধর্ষণ,নারী নির্যাতন,বাল্যবিয়ে রোধসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড দূরীকরণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।আলোচনা সভার পূর্বে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়।র‌্যালিটি গর্জনিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com