শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

গলাচিপায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা না রহস্য?

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

খন্দকার জলিল,  জেলা ব্যুরো প্রধান পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রাম থেকে ফারজানা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যার পূর্ব মুহূর্তে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর বোয়ালিয়া গ্রামের মজিবর মোল্লার ছেলে মো. শাকিল মোল্লা (২৩) ওরফে শাকিব তিন মাস আগে রতনদী তালতলী ইউনিয়নের দেওয়ানবাজার এলাকার মৃত অলিউল চৌকিদারের মেয়ে ফারজানা আক্তার (২০) কে বিয়ে করেন। বিয়ের পর থেকে নবদম্পতি ওই বাড়িতেই বসবাস করছিলেন। পারিবারিক সূত্র জানায়, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। সন্ধ্যার কিছু আগে মজিবর মোল্লার ছোট ছেলে রাতুল (১০) বাসায় ফিরে পিছনের বারান্দায় গিয়ে চৌকির পাশে আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ফারজানার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে গলাচিপা থানায় খবর দেন। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়। ফারজানার শাশুড়ি রিনা বেগম বলেন, “ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। বড় ছেলের স্ত্রীকে ডাক্তার দেখাতে গলাচিপা গিয়েছিলাম। ফিরে এসে এই দৃশ্য দেখি।” ফারজানার স্বামী শাকিল মোল্লা বলেন, “আমি তখন বাড়িতে ছিলাম না। লোকজনের মাধ্যমে জানতে পেরে বাড়ি ফিরে দেখি আমার স্ত্রী ঝুলন্ত অবস্থায়।” এদিকে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। প্রত্যক্ষদর্শীদের দাবি, যেভাবে ফারজানার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, তাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত চলছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” ফারজানার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে দুই পরিবারে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। কেউই বিশ্বাস করতে পারছেন না, সদ্যবিবাহিত এ তরুণী আর নেই। অন্যদিকে, পুরো উত্তর বোয়ালিয়া গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশীরা জানিয়েছেন, ফারজানা ছিলেন শান্ত স্বভাবের, তার এমন অকাল মৃত্যুতে এলাকাবাসী হতবাক ও মর্মাহত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com