
কাজিম উদ্দিন ভূঁইয়া শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরের ১ নং মাওনা ইউনিয়নের আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন জনাব আরিফুল ইসলাম সরকার। সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। তিনি এক সংবাদ সম্মেলনের মিডিয়াকে ব্রিভিং করে একথা জানিয়েছেন। এবং তিনি আরো বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়িত করে। দেশ নায়ক তারেক রহমানের বলিষ্ঠ একজন হাতিয়ার হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ছোট্ট কর্মী হিসেবে আমি দেশ ও দেশের সার্বভৌমত্ব কে আদর্শকে বুকে ধারণ করে মাওনা ইউনিয়নের সর্বস্তরের জনগণের পাশে আমি থাকতে চাই। বিশেষ করে গরীব অসহায় যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে মাওনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এবং বিগত দিনে উন্নয়নের যে অসমাপ্ত কাজগুলো রয়েছে বিশেষ করে রাস্তাঘাট। মসজিদ মন্দির গরিব অসহায়দের বিজেবি কাড বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার মানউন্নয়ন যুবক বেকারদের চাকরির কর্মসংস্থান। অর্থনৈতিক উন্নয়ন কাঠামো বয়স্ক ভাতা স্বাস্থ্য সেবায় উন্নয়নের অগ্রযাত্রা কে প্রতিশ্রুতি দিয়েছেন জনাব আরিফ ইসলাম সরকার। ইতিমধ্যেই তিনি মাওনা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য জনগণের মুখোমুখি হাজির হয়েছেন। এবং সকলের কাছে কুশল বিনিময় করছেন এবং সকলের কাছে দোয়া কামনা করছেন।
Leave a Reply