শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

গোদাগাড়ীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ ইসমত আরার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারী) সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতশত অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ ইসমত আরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মে লিপ্ত। ষষ্ঠ, অষ্টম এবং নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ও দশম শ্রেণির ফরম পূরণের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার মূল্যায়ন বাবদ ফি আদায় করা হয়, যা সরকারি নির্দেশনার বাইরে।
গত কয়েক বছরে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে আদায় করা অর্থের রশিদ প্রদান করা হয়নি এবং এই অর্থ বিদ্যালয়ের ক্যাশ বইতে অন্তর্ভুক্ত না করে প্রায় দুই লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকেও প্রশংসাপত্র বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
তৎকালীন জেলা শিক্ষা অফিসারের এক তদন্ত রিপোর্টে প্রধান শিক্ষকের নিয়োগকে অবৈধ উল্লেখ করা হয়েছিল। অভিযোগ রয়েছে যে, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় তিনি নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি ও এমপিওভুক্ত হয়েছেন।
বিদ্যালয়ের শৃঙ্খলা ও পরিবেশের অবনতি
অভিভাবকরা অভিযোগ করেন, প্রধান শিক্ষকের অদক্ষতা ও দূর্নীতির কারণে বিদ্যালয়ের শিক্ষার মান এবং শৃঙ্খলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে তিনি নিজস্ব পছন্দের অযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন, যা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে আরও অস্থিতিশীল করেছে।

মানববন্ধনে এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে প্রধান শিক্ষকের অনিয়মের কারণে। আমরা চাই, দ্রুত তার অপসারণ করে একজন যোগ্য ও সৎ শিক্ষককে নিয়োগ দেয়া হোক।”
বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “প্রধান শিক্ষক আমাদের রেজিস্ট্রেশন ও পরীক্ষার নামে অতিরিক্ত টাকা নিয়েছেন। আমরা সেই টাকা ফেরত চাই এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ চাই।”
এ বিষয়ে প্রধান শিক্ষক মোসাঃ ইসমত আরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা নির্বাহী অফিসার জানান, “আমরা স্মারকলিপি পেয়েছি এবং অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করা হবে। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

মানববন্ধনে উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, “আমরা আশা করি প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং বিদ্যালয়ের পুরনো সুনাম ফিরিয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com