শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

গোপালপুরে শিক্ষকের শিক্ষক প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাকালিন সময়ের সর্বপ্রথম নিয়োগপ্রাপ্ত বাংলার অধ্যাপক,সুজন( সুশাসনের জন্য নাগরিক )-এর গোপালপুর উপজেলা সভাপতি,শত শিক্ষকের শিক্ষক,সাংস্কৃতিক ও নাট্যব্যক্তিত্ব প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা গোপালপুর সূতী ভি.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয়। সুজনের আয়োজনে গোপালপুরের পিএফজি(হাঙ্গার প্রজেক্ট)-এর সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন পিএফজির পিস এম্বাসিডর সদস্য মো: শাহজাহান আলী ভিপি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, সাবেক অধ্যক্ষ ও পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। পিএফজি এম্বাসিডর সদস্য ও বিএমজিটিএর টাঙ্গাইল জেলা সভাপতি সহ:অধ্যাপক কে.এম শামীমের সঞ্চালনায় প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর বর্ণাঢ্য যাপিত জীবনের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে উপস্থিত সকলে তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।এতে স্বাগত বক্তব্য রাখেন সুজন গোপালপুর উপজেলা সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাসাস-এর উপজেলা সভাপতি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো: শাহানুর আহমেদ সোহাগ,সুজন-এর সাবেক সভাপতি,গোপালপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য,বিএমজিটিএ গোপালপুর উপজেলা সভাপতি ও প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ্,পিস এম্বাসিডর সদস্য ও বিকশিত নারী নেটওয়ার্কের জেলা সভাপতি কবি আনজু আনোয়ারা ময়না,ভুঞাপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পিস এম্বাসিডর সদস্য মো: শাহ আলম প্রামাণিক, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি খালেক মাহমুদ,বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক ও অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর জ্যেষ্ঠ পুত্র বিশ্বজিৎ চক্রবর্তী,সুজন গোপালপুরের সহ-সভাপতি ও গোপালপুর সরকারি কলেজের অধ্যাপক মো: মোজাম্মেল হোসেন, গোপালপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো: রমজান আলী,ওলামা দলের সভাপতি হাজ্বী মো: বোরহান উদ্দিন, পৌর শ্রমিক দলের সভাপতি খন্দকার মো: জামাল হোসেন জামালী, ৫ নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি খন্দকার বেলায়েত হোসেন,এরিয়া সমন্বয়ক মো: আতিকুর রহমান সুমন, দি হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়ক মো: বিপ্লব হোসেন, বিএমজিটিএ উপজেলা সম্পাদক মো: আশরাফ আলী,জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো: নুরুল ইসলাম টিটু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: মনসুর রহমান প্রমুখ। উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন বাণী স্যার ছিলেন টাঙ্গাইলের শিক্ষা,সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া জগতের এক অবিসংবাদিত নাম।তিনি শুধু কলেজের ক্লাসরুমে নয় তিনি ৫৩ বছরের শিক্ষকতা জীবনে ছাত্রদের প্রতি ছিলেন গুরুর মতো দায়িত্বশীল ও স্নেহময়।তিনি ছাত্রদের মননশীলতা, মূল্যবোধ,বুদ্ধিমত্তা,নৈতিকতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অধিকাংশ সময় ব্যয় করেন।তিনি শিক্ষাকে কেবল পাঠ্যপুস্তকের মাঝে সীমাবদ্ধ রাখতেন না। শিক্ষাকে তিনি জীবনমূখী করেছিলেন।তাঁর পাঠদানের ধরণ ছিল শৈল্পিক অভিনয়সমৃদ্ধ,অনুপ্রেরণামূলক,উপভোগ্য ও বোধগম্য।শিক্ষার্থীরা তাকে শুধু শিক্ষক বা অধ্যাপক হিসেবে নয় বরং একজন পরামর্শদাতা,দিক নির্দেশক,বন্ধু এবং জীবনের পথ প্রদর্শক হিসেবে মনে করতেন। শিক্ষা ও জ্ঞানের পাশাপাশি বাণী স্যার ছিলেন অনন্য প্রতিভাবান ও বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী।শিল্প-সংস্কৃতি, সাহিত্য,সঙ্গীত ও ক্রীড়ার প্রতি ছিল তাঁর গভীর আগ্রহ ও প্রেম।তিনি সাংস্কৃতিক অঙ্গনে ছিলেন এক বটবৃক্ষের মতো অভিভাবক। বাণী স্যারের মানবিকতা,অসাম্প্রদায়িক চেতনা ও উদার মনোভাব ছিলো সকলের নিকট গ্রহণযোগ্য।তিনি স্থানীয় স্কুল,কলেজ ও প্রশাসনিক পর্যায়ের যে কোনো সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয় ছিলেন। উপস্থিত সকলে প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর আত্মার শান্তি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com