শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রস্তুতির শেষ ধাপে প্রশাসন, শুরু নির্বাচনী মালামাল বিতরণ মনপুরা উপকূলে নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের ব্যস্ততা ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাঘাটায় পুলিশের ব্যাপক মোহড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি ঝিনাইদহে সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা তৎপরতা ঝিনাইদহে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে র‌্যাবের কঠোর অবস্থান ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু সাতক্ষীরায় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সেনা টহল জোরদার বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না।

গ্রাম পুলিশদের ভালো কাজে পুরষ্কার ও সন্মাননা প্রদান করা হবে …..ড. আনোয়ার হোসেন খাঁন

সাখাওয়াত হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৮৪৪ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ সামাজিক অনাচার রোধে, মাদক নিরোধে বিশেষ ভূমিকা, স্ব স্ব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা ও বাল্য বিয়ে বিয়ে রোধে গ্রাম পুলিশদের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।

গ্রাম পুলিশ সদস্যদের সততা-দক্ষতা এবং একনিষ্ঠতার কারনে এলাকায় অনাকাঙ্খিত ঘটনার খবর আগেই থানা পুলিশের নখদর্পনে আসায় আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ তৈরি হওয়ায় দেশের মানুষ শান্তিতে বসবাস করছেন। আর এসব কারনেই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গ্রাম পুলিশদের পদন্নোতি নিয়ে ভাবছেন।
লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁন আজ শুক্রবার সন্ধায় রামগঞ্জ থানা পুলিশের আয়োজনে গ্রাম পুলিশ সদস্য ও নৈশ প্রহরীদের মাঝে কম্বল ও খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার স্পীনা রানী প্রামানিকের সঞ্চালনায় এবং রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আনোয়ার হোসেন খাঁন আরোও বলেন, এলাকার চিহ্নিত মাদকদ্রব্য বিক্রেতা-সেবনকারী ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় যারা লিপ্ত তাদের ব্যপারে যে সকল গ্রাম পুলিশ সদস্য বা নৈশ প্রহরী পুলিশকে আগেই অবহিত করবেন তাদেরকে আমি ব্যক্তিগত পুলিশের সহযোগীতায় পুরুস্কার প্রদান করবো। তাদের আর্থিক অনুদানসহ সন্মাননা পূরুস্কারে ভুষিত করবো।
জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান এসময় প্রধান অতিথির বক্তব্যের সাথে একাত্মতা পোষন করে জানান, দেশে যখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে তখনি একটি মহল বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টায় লিপ্ত। তাদেরকে কোন অবস্থায়ই ছাড় দেয়া হবে না। মাদক-সমাজ বিরোধী কার্যক্রমের সাথে জড়িতদেরও বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, রামগঞ্জ থানা পুলিশের কর্মকর্তা ও সদস্য বিভিন্ন ইউনিয়নের দেড় শতাধীক গ্রাম পুলিশ ও নৈশ প্রহরী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com