শিরোনাম :
মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: বিপাকে খুচরা ব্যবসায়ী, ঝুঁকছে ইলেকট্রিক চুলার দিকে ক্রেতারা গাজীপুরের শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন জনাব আরিফুল ইসলাম সরকার। নাশকতা মামলায় আটক জেলে থেকেও পদে প্রধান শিক্ষক নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মির্জাপুরে কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার উদ্ধার ৭০ কার্টন সিগারেট সাতক্ষীরার সাবেক সংসদ আশরাফুজ্জামান আশু’র ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি চট্টগ্রাম সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে লায়ন মোঃ আসলাম চৌধুরীর মত বিনিময় সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান। শ্রীপুরে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শেরপুরে ধান ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ নেছারাবাদে ব্যবসায়ীর কাছে ডিবি পরিচয়ে চাঁদা দাবি করায় গ্রেফতার ১। রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ গলাচিপায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদুয়ায় জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে ১টি স্ক্যাভেটর-৩টি ডাম্পার জব্দ। নওগাঁর মান্দায় উপজেলা চত্বরের রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ লালমোহন হাসপাতালের সামনে দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা। ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল : এক অনন্য দ্বীনি সমাবেশ কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে তিন লক্ষ টাকার পন্য আটক পাঁচবিবি যুবদলের দেশনেত্রীর উদ্দেশ্যে দোয়া মাহফিল

চকরিয়ায় সাংবাদিক পরিচয় এ মাদক কারবারি আটক-১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১২ বার পঠিত

মোহাম্মদ সোহেল আরমানঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে সাংবাদিক পরিচয় দিয়ে মাদক কারবার, জায়গা দখলসহ নানা অপকর্মে জড়িত কথিত সাংবাদিক জসীম উদ্দিনকে (৩০) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় তার সহযোগি হোছন আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় জসীমকে।রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌণে বারোটার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোলাম ছোবহান মিয়ার ঘোনাস্থ মাদক কারবারি হোছন আলীর বসতবাড়ির উঠানে এই অভিযান চালায় হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম।গ্রেপ্তার জসীম উদ্দিন হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরবানিয়া ঘোনার রফিক উদ্দিনের ছেলে। এ ঘটনায় জসীম উদ্দিন এবং তার সহযোগী মৃত সোলতান হাকিমের ছেলে হোছন আলীকে আসামি করে চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। হারবাং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোর্শেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি রুজু করা হয়েছে।হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. মাহ্তাবুর রহমান জানান, বিজয় টিভির কথিত সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবারসহ নানা অপকর্ম করে আসছিল জসীম উদ্দিন এবং হোছন আলী। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় জসীমকে। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদকসহ বিভিন্ন মামলার পলাতক আসামি হোছন আলী।

হারবাং ইউনিয়নের ভুক্তভোগী অসংখ্য ব্যক্তি দাবি করেছেন, সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের জায়গা দখল, ইয়াবাসহ রকমারী মাদক ব্যবসা থেকে শুরু করে বহু অপকর্ম করে আসছিল জসীম উদ্দিন। তার অত্যাচারে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিরীহ মানুষ অতিষ্ট হয়ে পড়ে।তারা আরো জানান, অতীতে হারবাং পুলিশ ফাঁড়িতে যারা দায়িত্ব পালন করে গেছেন, তাদের সহযোগিতা নিয়েই জসীম উদ্দিন নানা অপকর্ম করলেও পার পেয়ে যায়। বিশেষ করে সর্বশেষ দায়িত্ব পালনকারী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমিনুল ইসলাম এবং একটি জাতীয় দৈনিকের সাংবাদিকের প্রত্যক্ষ সহযোগিতা পেয়ে বাংলা মদের ডেরা আজিজনগর থেকে মাদকের বিশাল চালান নিয়ে চকরিয়া, পেকুয়া, বাঁশখালী, কুতুবদিয়াসহ বিভিন্নস্থানে পাচারকাজে লিপ্ত ছিল সে। বিনিময়ে মাদক ব্যবসার টাকা ভাগ-বাটোয়ারা করতো তারা।চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার কথিত সাংবাদিক জসীম এবং তার সহযোগি হোছন আলীর (পলাতক) বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার জসীমকে আদালতে উপস্থাপন করা হলে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। পলাতক হোছন আলীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com