শিরোনাম :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত।

চাঁদাবাজি করতে গিয়ে ৪ ভুয়া সাংবাদিক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৪ বার পঠিত

এইচ,এম,এম ইব্রাহীম খলীলঃ রাউজানে সাংবাদিক পরিচয়ে ইটভাটায় চাঁদাবাজির সময় ৪ ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল ৩টার দিকে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ভুয়া সাংবাদিকেরা হলেন- মায়মনসিংহ জেলার শাপলা থানার খোকন আলীর ছেলে আল আমিন আহমেদ (৩৫), একই জেলার গফরগাঁও থানার সিরাজুল ইসলামের মেয়ে আরিফা আফরোজ (২০), একই জেলার বালুকা থানার সৈয়দ আবদুর জব্বারের মেয়ে সৈয়দা জবা (২২), একই এলাকার মাছুম হাসান (৩৫), গাড়ি চালক কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হাশেম মজুমদারের ছেলে ইলিয়াছ মজুমদার (৫৫)।

পুলিশ জানিয়েছে, মাইক্রোর সামনে দৈনিক বর্তমান কথা ও দেশটিভি বাংলার স্টিকার লাগিয়ে রাউজানের একটি ইটভাটায় চাঁদাবাজি করে। পরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরও একটি ইটভাটায় চাঁদাবাজি করতে গেলে তারা নগদ ২ হাজার টাকা ও বিকাশে ১০ হাজার টাকা দিয়ে পুলিশে খবর দেয়। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করে তারা সাংবাদিক নয়।

দৈনিক বর্তমান কথা পত্রিকার সাংবাদিক নিজেকে ৮ম শ্রেণী পাশ দাবি করলেও পত্রিকার নাম লিখতে বললে তিনি লিখেন ‘বরর্মাান কথা’। গাড়ি চালক স্বীকার করেন, তাকে চট্টগ্রাম নগরী থেকে ভাড়া করে হাটহাজারী আসার পর গাড়ির সামনে ও পেছনে স্টিকার লাগানো হয়। আটক দুই নারী সাংবাদিক স্বীকার করেন তাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়ার প্রলোভনে আনা হলেও রাউজানে নিয়ে আসা হয়।

দৈনিক বাংলা খবর ও শ্রমিক পত্রিকার ক্রাইম রিপোর্টারের সাংবাদিক বাহাদুর চৌধুরীর মুঠোফোনে এক প্রশ্নের জবাবে সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন, সাংবাদিক পরিচয়ে চার কথিত সাংবাদিকসহ ৫জনকে আটক করা হয়েছে। চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত মাইক্রোটি চট্টমেট্রা-চ-১১-৪৪৩৫ জব্দ করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন টিভি ও পত্রিকার পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে রাউজান থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে উক্ত বিষয়টি ভালোমতো খতিয়ে দেখার জন্য পুলিশ সুপার কে আহ্বান জানিয়েছেন ৬৪জেলা সাংবাদিক ফোরামের চেয়ারম্যান আলহাজ জাকির হোসেন,, দৈনিক শ্রমিক পত্রিকার নির্বাহী সম্পাদক এমএ শাহিন আলম,,ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান এবং অন্যান্য মিডিয়া কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com