শিরোনাম :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত।

চিলমারীতে ব্যাপক আয়োজনে মহান বিজয় দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৬ বার পঠিত

আখতারুজ্জামান আসিফ: চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ চিলমারীতে মহান বিজয় দিবস/২০২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যদয়ের সাথে সাথে কেন্দ্রিয় শহীদ মিনারে শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডকাউন্সিল চিলমারী শাখা, চিলমারী মডেল থানা, চিলমারী নৌবন্দর ফাঁড়ি, আনসার ভি,ডি,পি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিলমারী উপজেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল বারী সরকার ও সাধারন সম্পাদক- আব্দুল মতিন সরকার শিরিন এর নেতৃত্বে বিজয় র‌্যালিসহকারে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, প্রেসক্লাব চিলমারীর সভাপতি হুমায়ুন কবির ও সাধারন সম্পাদক আবু ওবাইদুল হক খাজার নেতৃত্বে বিভিন্নপত্র-পত্রিকার সাংবাদিকবৃন্দ, কৃষকদল, তাঁতীদল, মৎসজীবিদল, ছাত্রদল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও, শ্রমিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সকাল ৮.৩০ মিনিটে শহীদ মিনার সংলগ্ন জাতীয় পতাকা উত্তোলন শেষে বিজয় মেলার উদ্বোধন করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আঃ বারী সরকার, বিশেষ অতিথি বক্তব্য রাখেন চিলমারী মডেল থানা অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজীব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রহিম ও সাবেক ডেপুটি কমান্ডার মোজাফ্ফর হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com