শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারনে বাংলাদেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে “ডেপুটি স্পীকার”

সাহাবুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭৮ বার পঠিত

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন- জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় অন্যান্য দেশের চেয়ে অগ্রগামী ভূমিকা রেখেছে। এখন পর্যন্ত পৃথিবীর ১০০ টি দেশ করোনা ভাইরাসের টিকা পায় নি। কিন্তু জননেত্রী শেখ হাসিনা তাঁর মেধা দিয়ে বাংলাদেশের করোনা ভাইরাসের টিকা এনেছেন। বাংলাদেশের মত দেশে তিনি পৃথিবীকে দেখানোর জন্য অন্যান্য দেশের সহয়তা ছাড়াই পদ্মা সেতু নির্মাণ করেছেন। তার সঠিক নেতৃত্বের কারণে বি.এন.পি এখন বুঝেছে এই সরকারের অগ্রযাত্রাকে থামিয়ে রাখা যাবে না।

গত শুক্রবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের স্কুল বাজার নামক স্থানে সাবেক জজ মজিবর রহমান এর বাড়ী সংলগ্ন আলাই নদীর উপর অত্র এলাকাবাসীর দীর্ঘ প্রতিক্ষিত ব্রীজের উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন- স্বাধীনতার পরবর্তী অনেক সরকারই ক্ষমতায় ছিল কিন্তু পদুমশহর ইউনিয়নবাসী আকাংক্ষিত এই ব্রীজটি কোন সরকারই করে নি। আওয়ামীলীগ সরকার ৬ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই ব্রীজটি নির্মাণ কাজের বরাদ্দ দিয়েছে। বিভিন্ন উন্নয়ন মূলক কাজ অব্যাহত থাকায় বাংলাদেশ এখন উন্নয়নের মডেলে পরিণত হয়েছে।
পদুমশহর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোনায়েম হোসেন মন্ডল এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) আহসান কবির, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাবেক জজ মজিবর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, আ’লীগ নেতা সুমন মিয়া, উপসহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদ, আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান মফিজুল হক, ছাইদুর রহমান সাইদ, মিজানুর রহমান মিজান, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আসাদুজ্জামান আব্দুল আজিজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com