শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

জাতীয়করণের দাবিতে রাজশাহীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭০ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি:

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে রাজশাহীতে প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর পাঠানপাড়া সীমান্তে নোঙরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও এনেস্থেসিয়া বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

এসময় তিনি বলেন, “শিক্ষক সমাজ দেশের আলোকবর্তিকা। বঞ্চিত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যের বিকল্প নেই।”

সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক মুসলিম জাহান বলেন, “বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার। মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি এবং কনসালটেশন কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন করে ৫ হাজার বঞ্চিত বিদ্যালয় জাতীয়করণের ব্যবস্থা গ্রহণ জরুরি।”

আরেক সমন্বয়ক ওহিদুজ্জামান মিলন বলেন, “আমরা অন্যের শিশুকে পাঠদান করালেও নিজেদের ভাগ্যের উন্নয়ন হয়নি। জাতীয়করণের বাইরে থাকা শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। এজন্য প্রধান উপদেষ্টার একান্ত হস্তক্ষেপ প্রয়োজন।”

শিক্ষক নেতারা অভিযোগ করেন, ২০১৩ সালে ঘোষণার পরও রাজনৈতিক প্রতিহিংসার কারণে বঞ্চিত বিদ্যালয় গুলোকে সু কৌশলে, জাতীয়করণের বাইরে রাখা হয়েছে। এ অবস্থায় শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানান তারা।

বক্তারা জানান, আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত “বিশাল শিক্ষক সমাবেশ” সফল করার লক্ষ্যে এ বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।

বক্তারা জোর দাবি জানান— প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটি কর্তৃক সুপারিশকৃত অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অবিলম্বে জাতীয়করণের ব্যবস্থা করা হোক।

কর্মসূচিতে বক্তব্য রাখেন— মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল মালেক, মোঃ ইফাজ উদ্দিন, মোঃ আজমুল হোসেন হারুনী (বুলবুল), মোঃ ইসমাইল হোসেন, মোঃ সবুজ আলী, মোসাঃ নাজিয়া খাতুন, মোঃ হুমায়ন রেজা, মোঃ রতন আলী, শাপলা, রিপন, রাজীব, হালিম, কাওছার, কালাম, মাজেদুল, গোপাল ও মুকসেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে প্রেরিত পত্র এবং ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী অনধিক ৫ হাজার বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে শিক্ষক সমাজ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

শিক্ষকরা অভিযোগ করেন, ২০১৩ সালে তৎকালীন সরকার সারাদেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তখন ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয় জাতীয়করণ হলেও অনধিক ৫ হাজার বিদ্যালয় বাদ পড়ে যায়। জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক দফা আন্দোলনের পর প্রধান উপদেষ্টা কার্যালয় উদ্যোগ নিলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি হয়নি বলেও তারা অভিযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com