ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের শুভেচ্ছা ও অভিনন্দন

  • Reporter Name
  • Update Time : ০৮:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ Time View
Print

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী ও অগণিত পাঠকসহ মাতৃজগত পরিবারের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নোমান হোসেন। এক শুভেচ্ছা বার্তায় ওসি মোহাম্মদ নোমান হোসেন বলেন, “জাতীয় দৈনিক মাতৃজগত দীর্ঘ ২৩ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরা এবং জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে মাতৃজগত পরিবারের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।” তিনি আরও বলেন, “সত্য, ন্যায় ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতা একটি সুন্দর, সচেতন ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার সমন্বয়ের মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা সম্ভব। জাতীয় দৈনিক মাতৃজগত ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করবে—এটাই প্রত্যাশা করি।” রূপনগর থানায় দায়িত্ব পালনের প্রসঙ্গে ওসি মোহাম্মদ নোমান হোসেন বলেন, “রূপনগর থানায় যোগদানের পর থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।” তিনি বলেন, “অপরাধ দমনে পুলিশের অভিযান একটি চলমান প্রক্রিয়া। রূপনগর থানা এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, কোনো ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না। তবে সাধারণ জনগণের সহযোগিতা ছাড়া একা পুলিশের পক্ষে অপরাধ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই আইনশৃঙ্খলা রক্ষায় তিনি রূপনগরবাসীকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।” তিনি আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে জন্য রূপনগর থানা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে। কোনো ব্যক্তি হয়রানি বা অপরাধের শিকার হলে দ্রুত থানায় যোগাযোগ করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করছি।” জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও পাঠকদের প্রতি পুনরায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, বিকাল ৩টায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম, মিরপুর মডেল থানার বিপরীতে জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কলাকুশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা আদালতে খারিজ, বাদী বিউটি খাতুন কারাগারে,

জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের শুভেচ্ছা ও অভিনন্দন

Update Time : ০৮:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬