ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা

  • Reporter Name
  • Update Time : ০১:০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ Time View
Print

জাহাঙ্গীর আলম রাজু স্টাফ রিপোর্টার জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানসহ সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, কলাকুশলী, পাঠক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে জাতীয় দৈনিক মাতৃজগত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অসঙ্গতি তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও পত্রিকাটি সত্য, ন্যায় ও জনকল্যাণের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে—এটাই প্রত্যাশা। তিনি আরও বলেন, কাফরুল থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সন্ত্রাস, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ও অপকর্মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে জড়িত অনেক আসামিকে গ্রেপ্তার করে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের অনেককে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, অপরাধ দমনে কাফরুল থানা পুলিশের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও অসঙ্গতি তুলে ধরে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় দৈনিক মাতৃজগতও দীর্ঘদিন ধরে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন বিষয় তুলে ধরে গণমাধ্যমের দায়িত্ব পালন করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। শুভেচ্ছা বার্তায় কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জাতীয় দৈনিক মাতৃজগতের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে পত্রিকার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, পাঠক ও শুভানুধ্যায়ীদের সুস্বাস্থ্য, সাফল্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন

জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা

Update Time : ০১:০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬