শিরোনাম :
এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন। গাজীপুর–১ আসনে বিএনপি’র নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি:

জামালপুরের তিনটি পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয়

এমরান হোসেন,জামালপুর প্রতিনিধি।।
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৬৭০ বার পঠিত

উৎসবমূখর পরিবেশে জামালপুরে তিনটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।বিজয়ীরা হলেন জামালপুর পৌরসভায় ছানুয়ার হোসেন ছানু, ইসলামপুর পৌরসভায় আব্দুল কাদের সেক ও মাদারগঞ্জ পৌরসভায় মির্জা গোলাম কিবরিয়া কবির। ২৮ ফেব্রুয়ারি সকাল ৮ টা হতে বিরতিহীন বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে এ তিনটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রো জানা যায়, জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ছানুয়ার হোসেন ছানু ৪৫৫৯৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন (ধানের শীষ) পেয়েছেন ২১৫৬ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী মোস্তফা কামাল (হাতপাখা) পেয়েছেন ৬০১ ভোট।

ইসলামপুর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের আব্দুল কাদের সেক নৌকা প্রতীক নিয়ে ১৪১৯১ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মোঃ রেজাউল করিম ঢালী (ধানের শীষ) পেয়েছেন ৩৮৫১ ভোট,আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম (জগ) পেয়েছেন ২০৭৪ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী (হাতপাখা) পেয়েছেন ৪৩৭ ভোট।

মাদারগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন তিনজন প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের মির্জা গোলাম কিবরিয়া কবির নৌকা প্রতীক নিয়ে ১৩৩৫৯ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির আব্দুল গফুর (ধানের শীষ) পেয়েছেন ১০৬৪ ভোট ও জাতীয় পার্টির মোঃ জাহিদ হাসান (লাঙ্গল) পেয়েছেন ৭৫ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ভোট গণনা শেষে পাওয়া প্রাথমিক ফলাফলের ভিত্তিতে তাৎক্ষণিক তিনটি পৌরসভার বিজয়ী মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের নাম ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com