শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রস্তুতির শেষ ধাপে প্রশাসন, শুরু নির্বাচনী মালামাল বিতরণ মনপুরা উপকূলে নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের ব্যস্ততা ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাঘাটায় পুলিশের ব্যাপক মোহড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি ঝিনাইদহে সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা তৎপরতা ঝিনাইদহে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে র‌্যাবের কঠোর অবস্থান ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু সাতক্ষীরায় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সেনা টহল জোরদার বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না।

জামালপুরের বকশীগঞ্জে আওয়ামীলীগ ও ছাত্রলীগের মাঝে সংঘর্ষ,সড়ক অবরোধ।

এমরান হোসেন, জামালপুরঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৮৭৬ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে পৌর আওয়ামী লীগ আয়োজিত মিছিল, আলোচনা সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে।

আজ রবিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে পৌর আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করার সময় পাট হাটি এলাকায় পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের পক্ষে শ্লোগান দিয়ে মিছিলে হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা নূর মোহাম্মদের পদত্যাগের দাবিতে মালিবাগ মোড়ে সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ভকেশনাল ইনিস্টিটিউটের সামনে বিক্ষোভ সমাবেশ করে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ বারবার দল থেকে পদত্যাগের নাটক করায় দলীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই অবিলম্বে নূর মোহাম্মদকে দল থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তারা।

আলোচনা সভায় বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আগা সাইয়ুম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহানারা বেগম, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি উমর আল ফারুক প্রমুখ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, “উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com