শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মিরপুর প্রেসক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রমিকদের স্বার্থে বগুড়া–৬ আসনের উপনির্বাচনে রেজাউল করিম বাদশাকে ভোট দেওয়ার আহ্বান – মাহমুদ শরীফ মিঠু সাংবাদিকদের জাতীয় জোট ‘এ্যাবজা’ পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহ্বায়ক, ওমর সদস্য সচিব আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রী–এমপিদের চলনে–বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান জেলি, সয়াবিন তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি: যশোরের কেশবপুরে আটক ৬ রমজানকে ঘিরে বগুড়া শেরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। এনসিপি ও পুলিশের ছত্রছায়ায় বিএনপি নেতাকে হয়রানি ও বাড়ি দখলের অভিযোগ লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা এক মুহূর্তের আগুনে গরু গোয়াল ঘর ছাই সাঘাটার দিনমজুর আসাদুলের স্বপ্ন ভস্মীভূত চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত 

জামালপুরে যানবাহনে ক্ষতিকর এলইডি লাইটের ব্যবহার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।। প্রশাসন নিরব

এমরান হোসেন,জামালপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৭১০ বার পঠিত

জামালপুর জেলার বিভিন্ন সড়ক ,জামালপুর টু টাঙ্গাইল এবং জামালপুর টু ময়মনসিংহ মহাসড়কে সন্ধ্যা নামলেই অটোরিক্সা, মাহিন্দ্রা, মটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে এলইডি লাইট ব্যবহারের কারনে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

গ্রাম থেকে শহরে দাপিয়ে বেড়াচ্ছে শত শত ব্যাটারী চালিত অটোরিকশা ও ভ্যানগাড়ি। এই সকল যানবাহনের সামনের হেডলাইট হিসেবে যত্রতত্র যুক্ত করা হয়েছে এলইডি লাইট।রাতের আধার নামলেই ওই লাইটের অতি উজ্জ্বল ও তীর্যক আলোয় বিপরীতমুখি যানবাহন চালকরা কিছুই দেখতে পারছেন না।ঝুকি বাড়াচ্ছে বড়ধরণের দুর্ঘটনা আর প্রাণনাশের।

যানবাহনে এলইডি লাইট ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই লাইটের ব্যবহার দিন দিন ব্যাপকহারে বেড়েই চলছে।এব্যাপারে ব্যবস্থা না নিয়ে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে জানান সচেতন মহল ও ভুক্তভোগীরা।

জেলার সচেতন মহল আরো বলেন- রাতে অন্ধকার নামলেই এলইডি লাইটযুক্ত এ সকল অটোরিকশা ও ভ্যানগাড়ির বিপরীত দিক থেকে আসা যানবাহন চালকের চোখ ধাধিয়ে যায়। এই লাইট দুর্ঘটনার জন্য একটি বড় কারণ। দ্রুত ধেয়ে আসা এই লাইটযুক্ত যানবাহনের চোখ ধাধানো আলোয় সড়কের পাশ দিয়ে সামনের দিকে হেটে যাওয়াও বিপজ্জনক হয়ে পড়েছে।

রাতে ব্যস্ততম দুটি মহাসড়কসহ প্রায় বিভিন্ন উপজেলার সড়ক ঘুরে দেখা যায়, প্রতিটি অটোভ্যান, অটোরিকশা, মাহিন্দ্রা, নসিমন, করিমনসহ প্রায় অধিকাংশ যানবাহনে এলইডি লাইটের ব্যবহার। এই লাইটের আলোর কারণে দাড়িয়ে যায় পথচারীরা , কারণ একটু অসতর্ক হলেই ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের মতে, মানুষের চোখে কর্নিয়া থাকে।এলইডি লাইটের আলো সরাসরি চোখে লাগলে চোখ ক্ষতিগ্রস্থ হতে পারে। তবে দীর্ঘদিন এভাবে আলো চোখে লাগতে থাকলে কর্নিয়া নষ্ট হয়ে যেতে পারে। যাতে করে চোখে কম দেখা, ঝাপসা দেখাসহ আস্তে আস্তে অন্ধ হয়ে যেতে পারে।

এলইডি লাইট থেকে সবার চোখের ক্ষতি ও দুর্ঘটনা রোধে অনতিবিলম্বে এলইডি লাইট যুক্ত যানবাহনগুলির বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com