শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন সিনিয়র ষ্টাফ রিপোর্টার:
বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ বলেছেন, তার আয়-ব্যয়ের সব তথ্য প্রকাশ্য এবং তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়ীয়া দারুল উলুম রহমানিয়া কবরস্থান হাফিজিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে খানপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম মোঃ সিরাজ বলেন, “আমরা নির্বাচন কমিশন, নির্বাহী বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর ওপর আস্থা রাখি। সবাই মিলে শান্তিপূর্ণভাবে ভোটে অংশ নেবো।”

তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঋণখেলাপির অপপ্রচারের প্রসঙ্গে তিনি বলেন, “ফেসবুকে অপপ্রচার চলছে, কিন্তু মানুষ সত্য জানে। বেশিরভাগ মন্তব্যই আমার পক্ষে যায়। সিরাজ ফোটকাবাজি করে না, ধান্দাবাজ নয়।”

প্রতিপক্ষ প্রার্থীর উদ্দেশে তিনি বলেন, “আমাকে ডিসকোয়ালিফাইড করে অটো পাস নেওয়ার চেষ্টা করলে সেটা সফল হবে না। আমি প্রায় ছয় থেকে সাত হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। প্রায় ১৮টি প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কাজ করে।”

তিনি আরও বলেন, “আমি হালাল উপার্জনের মানুষ। সরকারকে নিয়মিত সর্বোচ্চ কর দেই বলেই ধনীদের তালিকায় আমার নাম এসেছে। আমার আয়-ব্যয় গোপন নয়, সব প্রকাশ্য।”

নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “এই নির্বাচন নেতার খেলা নয়, এটা জনগণের খেলা। অভিজ্ঞতা ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।”

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইনসান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউসার আলী কলিংস, খানপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম সাঈদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com