শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

জেলা পুলিশ যশোরের মাসিক অপরাধ সভা জানুয়ারি/২০২১ খ্রিঃ অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টারঃ মোঃরুবেল ইসলাম সিডর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫৫ বার পঠিত

অদ্য ২৫/০২/২০২১ খ্রিঃ দুপুর ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।

অপরাধ সভার শুরুতেই জানুয়ারি/২০২১ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

জানুয়ারি/২০২১ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন-

১। শ্রেষ্ঠ ও চৌকস সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়েছেন, জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল, যশোর।

২। শ্রেষ্ঠ ও চৌকস অফিসার ইনচার্জ হয়েছেন, জনাব মোঃ বদরুল আলম খাঁন, অফিসার ইনচার্জ, শার্শা থানা, যশোর।

৩। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ তদন্ত কেন্দ্র/ক্যাম্প/ফাঁড়ী পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ রোকিবুজ্জামান, ইনচার্জ, চাঁচড়া পুলিশ ফাঁড়ী, কোতয়ালী মডেল থানা, যশোর।

৪।চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতি স্বরুপ এসআই(নিঃ)/ জনাব মোঃ শামীম হোসেন, জেলা গোয়েন্দা শাখা, যশোর।

৫।শ্রেষ্ঠ থানার এসআই হলেন এসআই(নিঃ)/ জনাব সেকেন্দার আবু জাফর, কোতয়ালী মডেল থানা, যশোর।

৬।শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারঃ এসআই(নিঃ)/ মোঃ হেলাল উজ্জামান, ঝিকরগাছা থানা, যশোর।

৭। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল ও নিস্পত্তিকারী অফিসার এসআই(নিঃ)/ মোঃ কামাল হোসেন, কোতয়ালী মডেল থানা, যশোর।

৮।থানার শ্রেষ্ঠ এএসআই(নিরস্ত্র)/ মোঃ পিকুল হোসেন, শার্শা থানা, যশোর।

এসময় পুলিশ সুপার মহোদয় বলেন কর্মক্ষেত্রে কাজের গতিবৃদ্ধির জন্য আগামীতে পুরষ্কারের পরিমান আরো বৃদ্ধি করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, জনাব রেশমা শারমিন, পুলিশ সুপার, পিবিআই যশোর মহোদয়, জনাব মোঃ জাকির হোসেন, পুলিশ সুপার, সিআইডি, যশোর মহোদয়, জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার, (অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম, অতিঃ পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, যশোর, জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম, অতিঃ পুলিশ সুপার,‘ক’ সার্কেল, যশোর, জনাব জামাল আল নাসের, অতিঃ পুলিশ সুপার, ‘খ’ সার্কেল, যশোর, জনাব সোয়েব আহমেদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, আরআই পুলিশ লাইন্স, আরওআই রিজার্ভ অফিস, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন ) সহ জেলা পুলিশের উদ্ধর্তন অফিসার ও ফোর্সগণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com