শিরোনাম :
মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: বিপাকে খুচরা ব্যবসায়ী, ঝুঁকছে ইলেকট্রিক চুলার দিকে ক্রেতারা গাজীপুরের শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন জনাব আরিফুল ইসলাম সরকার। নাশকতা মামলায় আটক জেলে থেকেও পদে প্রধান শিক্ষক নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মির্জাপুরে কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার উদ্ধার ৭০ কার্টন সিগারেট সাতক্ষীরার সাবেক সংসদ আশরাফুজ্জামান আশু’র ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি চট্টগ্রাম সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে লায়ন মোঃ আসলাম চৌধুরীর মত বিনিময় সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান। শ্রীপুরে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শেরপুরে ধান ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ নেছারাবাদে ব্যবসায়ীর কাছে ডিবি পরিচয়ে চাঁদা দাবি করায় গ্রেফতার ১। রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ গলাচিপায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদুয়ায় জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে ১টি স্ক্যাভেটর-৩টি ডাম্পার জব্দ। নওগাঁর মান্দায় উপজেলা চত্বরের রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ লালমোহন হাসপাতালের সামনে দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা। ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল : এক অনন্য দ্বীনি সমাবেশ কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে তিন লক্ষ টাকার পন্য আটক পাঁচবিবি যুবদলের দেশনেত্রীর উদ্দেশ্যে দোয়া মাহফিল

জেলা প্রশাসক ও ট্রাফিক পুলিশের অনুমোদন ছাড়াই টমটমের ৫০০ লাইসেন্স বাজারজাত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮২ বার পঠিত

মোহাম্মদ সোহেল আরমানঃ কক্সবাজার পৌরসভার কর্তৃক নতুনভাবে দেয়া লাইসেন্স থাকা সত্ত্বেও ট্রাফিক পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে শহরে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে টমটম চালকরা।এতে যানবাহন সংকটে চরম ভোগান্তি পোহাচ্ছে পথচারীরা। বুধবার (১৭ ফেব্রুয়ারী) ভোর সকাল থেকে এ ধর্মঘট পালন করছে টমটম মালিক-চালকদের বিভিন্ন সংগঠন।অবরোধ পালনকারী টমটম চালকেরা জানান, কক্সবাজার পৌরসভা নতুনভাবে ৫০০ টমটমের লাইসেন্স দেয়। লাইসেন্স প্রতি নেয়া হয় ৮০ হাজার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত। এসব লাইসেন্স নিয়ে টমটম চালাতে গিয়ে ঘটে বিপত্তি।পৌরসভার দেয়া এসব লাইসেন্স জেলা প্রশাসক ও ট্রাফিক পুলিশের অনুমোদন না থাকার অভিযোগে ধরপাকড় শুরু হয়। গত ৭ দিনে প্রায় ৩০০ টি টমটম জব্দ করেছে। টাকা নিয়ে লাইসেন্স নিয়েও তাদের টমটম ধরা হচ্ছে। তাই নিরূপায় হয়ে ধর্মটের সিদ্ধান্ত নেওয়া হয়।

শামসু নামে এক প্রতিবন্ধী টমটম চালক জানান, এক লক্ষ টাকার বিনিময়ে কক্সবাজার পৌরসভা থেকে একটি লাইসেন্স দেওয়া হয় আমাকে। কিন্তু লাইসেন্সে জেলা প্রশাসকের স্বাক্ষর না থাকার অভিযোগে আমার টমটমটি ট্রাফিক পুলিশ জব্দ করে।কোনভাবেই তারা টমটম দিচ্ছে না। যার ফলে পরিবার পরিজন নিয়ে অনাহারে দিন কাটছে তার।বুধবার সকালে শহরের লালদিঘী পাড়, বাজার ঘাটা, বার্মিজ মার্কেট ও কালুর দোকান এলাকা ঘুরে দেখা যায়, ভোর সকাল থেকে সড়কে একটিও টমটম নেই। গুটি কয়েক যারা টমটম নিয়ে নেমেছিল মোড়ে মোড়ে চালকেরা তাদের না চালানোর জন্য বাধা দিচ্ছে। এসময় চালকেরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।এদিকে টমটম মালিক-চালকদের হঠাৎ এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়ে শহরবাসী। যানবাহন সংকটে হাসপাতাল, অফিস-আদালতগামী মানুষ পড়ে বিপাকে। প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে আসা মানুষ বেশি ভোগান্তি পোহাচ্ছে। অনেকেই চাপা ক্ষোভ নিয়ে বাধ্য হয়ে পায়ে হেঁটেই পৌঁছে নিজ গন্তব্যে। তবে দীর্ঘদিন পর টমটমের দৌরাত্ম্য ও যানজটহীন ফাঁকা সড়ক পেয়ে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com