শিরোনাম :
শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন।

ঝালকাঠিতে মাদকসেবীদের হামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন।

ঝালকাঠি প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৬১৯ বার পঠিত

ঝালকাঠিতে মাদকসেবী পলাশ বাহিনীর মাদকসেবন ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় এক নারীসহ তিনজনকে পিটিয়ে গুরুতর জখম এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার (২১ নভেম্বর) সকালে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এ ঘটনার বিচার দাবী করেন হামলায় আহত নারী তাছলিমা বেগমের ছেলে মোঃ শাহীন হোসেন খান।

সংবাদ সম্মেলনে শাহীন হোসেন খান লিখিত বক্তব্যে জানান, সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের রুপসিয়া গ্রামের ফিরোজ মুন্সির ছেলে ও বিএনপির অবরোধের সময় যাত্রীবাহী জাহাজে (স্টিমার) পেট্রোল বোমা নিক্ষেপ মামলার এজাহারভ’ক্ত আসামী পলাশ মুন্সি ও তার বাহিনী দীর্ঘ দিন ধরে আমাদের বাড়ির সামনে মাদক সেবন করে আসছে। আমার বাবা মোঃ ইউসুফ আলী খান এ কর্মকান্ডের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় মাদকসেবী পলাশ ও তার বাহিনী হামলা চালিয়ে আমার মা ও বাবাকে গুরুতর জখম করে। এ ঘটনার পরের দিন আমি বাদী হয়ে ঝালকাঠি থানায় পলাশ মুন্সিসহ ও তার বাহিনীর ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করি।

মামলা নং-১৪, তাং-১৬/১১/২০২০। এরপর আসামীরা আরো ক্ষিপ্ত হয়ে প্রকৃত ঘটনা আড়াল এবং মামলা তেকে রক্ষা পেতে আমি ও আমার পরিবারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে আসামীরা গত ১৭ নভেম্বর কয়েকজন লোক ভাড়া করে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে একটি মানববন্ধন করাসহ কয়েকটি পত্রিকায় মনগড়া সংবাদ প্রকাশ করায়। আমাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যে সকল কথা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। শাহীন হোসেন খান এ ধরনের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তার মা ও বাবার উপর হামলাকারী মাদকসেবীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান। সংবাদ সন্মেলনে আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. ইসমাইল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. নুরুল হক হাওলাদার, কৃষক লীগ সভাপতি সাজেদুল ইসলামসহ এলাকার আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com