
শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি ৩১/৮/২০২৬ ঝিনাইদহ সদরের গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে আবু সুমা নামের এক যুবককে কুপিয়ে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে তার চাচাতো ভাই। আজ ৩১ আগস্ট (২০২৬) গোয়ালপাড়া এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবু সুমার সাথে তার চাচাতো ভাইয়ের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আজ কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত চাচাতো ভাই ধারালো দেশীয় অস্ত্র (ডাসা) দিয়ে আবু সুমার ওপর হামলা চালায়। ডাসার কোপে আবু সুমার একটি পা হাঁটুর নিচ থেকে কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত আবু সুমার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ড্যাকে/ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, হামলার সাথে জড়িত অভিযুক্তকে আটকে অভিযান চালানো হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সাংবাদিক শারমিন
Reporter Name 








