ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের বিষয়খালী বাজারে ঘোষ সুইট হোটেলে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৯:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১০১ Time View
Print

মোঃ শাকিল রেজা, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে পরিচালিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিমূলক অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ঘোষ সুইট হোটেল-কে জরিমানা করা হয়েছে। জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মান, মূল্য তালিকা, খাদ্য পরিবেশনের স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন বিধান প্রতিপালন করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন লঙ্ঘনের সত্যতা পাওয়ায় প্রশাসনিক ব্যবস্থায় ৮ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও সেবার গুণগত মান নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে খাবার হোটেল ও মিষ্টির দোকানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন জেলা পুলিশ, ঝিনাইদহ-এর একটি টিম। তাদের সহযোগিতায় পুরো অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। স্থানীয় সচেতন মহল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করেন, নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হলে ব্যবসায়ীদের মধ্যে আইন মেনে ব্যবসা পরিচালনার প্রবণতা বৃদ্ধি পাবে এবং সাধারণ ভোক্তারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

​গলাচিপায় বান্ধবীর বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: মৃত্যুর আগে চলছিল ভিডিও রেকর্ড!

ঝিনাইদহের বিষয়খালী বাজারে ঘোষ সুইট হোটেলে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা

Update Time : ০৯:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬