শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

মোঃ পারভেজ ঝিনাইদহ
ঝিনাইদহ শৈলকূপায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে সহযোগিতা করা হয়েছে। ১৮ বছর ধরে শিকল বন্দী থাকা শারীরিক প্রতিবন্ধী নাজমিন খাতুনের পরিবারকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ সহযোগিতা দেয়া হয়।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে শৈলকূপা উপজেলার আনন্দনগর গ্রামে এ উপলক্ষে আলোচনা ও সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন “আমরা বিএনপি পরিবার”র উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।

‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। এসময় “আমরা বিএনপি পরিবার” এর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে আনন্দনগর গ্রামে প্রতিবন্ধী নাজমিন খাতুনের বাড়িতে তার সাথে সাক্ষাৎ করেন এবং আলোচনা করেন অতিথিরা।

আলোচনা সভায় প্রধান অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার সব সময় মানবিক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে আজ এই অসহায় পরিবারটিকে সহযোগিতা করা হলো। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র।

প্রসঙ্গত, প্রতিবন্ধী নাজনীন-এর বর্তমান বয়স ১৮ বছর। কিন্তু অসুস্থ অবস্থায় ১৩ বছর ধরে ঘরের মধ্যে শিকলে বাঁধা অবস্থায় রয়েছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। এছাড়া নাজনীনের ভাই জোবায়ের মানসিক প্রতিবন্ধী। বর্তমানে দিনমজুর নাছির মন্ডল ও বুলবুলি বেগম দম্পতি তাদের দুই সন্তান নিয়ে অসহায়ভাবে দিন অতিবাহিত করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com