ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ Time View
Print

, শারমিন আরা, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ১৬/৯/২০২৬ দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ও প্রাণহানির প্রেক্ষাপটে কেন্দ্রীয় যুবদলের নির্দেশে ঝিনাইদহে ৭ দিনব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর, ২০২৬) বেলা ১১টায় ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। তিনি যুবদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “যুবদলের যেকোনো সমস্যায় আমি সব সময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।” ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি জেলার প্রতিটি উপজেলায় ঐক্যবদ্ধভাবে সচেতনতামূলক কর্মসূচি পালনের নির্দেশ দেন। ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন: আশরাফুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপি জনাব মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, ঝিনাইদহ জেলা যুবদল ঝিনাইদহের ৬টি উপজেলার বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আগামী ৭ দিন জেলার বিভিন্ন উপজেলায় বাস্তবায়নের জন্য নির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া যুবদলের সাংগঠনিক বিষয়াবলী ও স্থানীয় নানা সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬