শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

টেকনাফে অগ্রযাত্রা’র তৎপরতায় আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার।অস্ত্রধারীদের গ্রেফতার করেও ছেড়ে দিল পুলিশ।

 মোঃলিয়াকত হোসাইন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৩ বার পঠিত

কক্সবাজার জেলাধীন টেকনাফ উপজেলা মাদক ও সন্ত্রাসের অভয়ারণ্য বলে খ্যাত।এই টেকনাফের রঙ্গিখালী এলাকার কুখ্যাত সন্ত্রাসী গিয়াস বাহিনীর সন্ত্রাসী কার্যক্রম চলে আসছে বছরের পর বছর ধরে। অসংখ্য খুন,অপহরণ,মাদক কারবার,আগ্নেয়াস্ত্রের মহড়া,রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি সহ নানান অপকর্মে লিপ্ত গিয়াস বাহিনী। গত ৩ মাস ধরে টেকনাফের বিপদসংকুল এলাকা রঙ্গিখালীতে জীবনের ঝূকি নিয়ে গিয়াস বাহিনীর অস্ত্রের খোঁজ করতে থাকে অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’র এন্টি ক্রাইম ইউনিটের সাংবাদিকরা।

অগ্রযাত্রা অস্ত্রের সন্ধানে সেখানে নিজস্ব সোর্স নেটওয়ার্ক তৈরি করে গিয়াস বাহিনীসহ বিভিন্ন রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর অস্ত্রের তথ্য সংগ্রহ করতে থাকে এবং তা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মিত সরবরাহ করতে থাকে৷ এর আগেও নভেম্বরে অগ্রযাত্রা’র এন্টি ক্রাইম ইউনিটের দেয়া তথ্যে টেকনাফের আলিখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি রাইফেল ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তারই ধারাবাহিকতায় ২৮ ডিসেম্বর ভোররাত ৩ টায় কুখ্যাত গিয়াস বাহিনীর একাধিক সন্ত্রাসী অস্ত্রসহ টেকনাফের রঙ্গিখালী এলাকায় অবস্থান করছে অগ্রযাত্রা’র নিজস্ব সুত্রে পাওয়া এমন তথ্য ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নকে জানালে টেকনাফের নোয়াপাড়া ক্যাম্প থেকে ১৬ এপিবিএন এর একটি আভিযানিক দল রঙ্গিখালী এলাকায় অভিযান চালায়।

এসময় তিন টি দেশীয় তৈরি এলজি রাইফেল,এবং একটি পিস্তলসহ বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে আটক হয় একজন রোহিঙ্গা সন্ত্রাসী সহ মোট ৩ সন্ত্রাসী। কিন্ত ২৮ ডিসেম্বর সন্ধ্যা নাগাদ ১৬ এপিবিএন কর্তৃক প্রেরিত প্রেস রিলিজে উল্লেখ করা হয় অস্ত্র উদ্ধার হলেও আটক হয়নি কেউ। অথচ ঘটনাস্থলে অস্ত্রসহ আটক হয়েছিলো তিন অস্ত্রধারী সন্ত্রাসী। কিন্ত রহস্যজনকভাবে এপিবিএন পুলিশ তাদের ছেড়ে দিয়েছে। এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় কোন মামলাও হয়নি বরং একটি জিডিতেই প্রক্রিয়া সীমাবদ্ধ রেখেছে ১৬ এপিবিএন পুলিশ। এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের নবনিযুক্ত অধিনায়ক পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম তারিক অগ্রযাত্রাকে বলেন- আমি আজই যোগদান করলাম,এ ঘটনা সম্পর্কে আমি নিশ্চয়ই যথাযথ তদন্ত করবো। এখানে কোন রকমের হেরফের করার সুযোগ নেই। কোন অনিয়ম বরদাশত করা হবে না। অস্ত্রধারী সন্ত্রাসী আটক করেও ছেড়ে দেবার ঘটনায় ইতোমধ্যেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com