শিরোনাম :
শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন।

টেকনাফে নৌবাহিনী–থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পঠিত

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার

টেকনাফে বাংলাদেশ নৌবাহিনী ও টেকনাফ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও একটি ছুরিসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মামলার আসামি।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর সহযোগিতায় থানার একটি যৌথ টিম টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি তরমুজ খেতের ছাপড়া ঘর থেকে শামশুল হক ওরফে বদাফুলা (৩৫) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তিনি নুর মোহাম্মদের ছেলে ও নাজিরপাড়ার বাসিন্দা। অভিযানের সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

ওসি জানান, গ্রেপ্তারকৃতের দেখানো মতে তল্লাশি চালিয়ে মাটির নিচে লুকানো অবস্থায় একটি ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়। এছাড়া ছাপড়া ঘরের চালার ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি ৯ মি.মি. বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুটি শর্টগানের কার্তুজ এবং একটি স্টিলের ছুরি জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত ভোর ৪টা ১৫ মিনিটে জব্দ তালিকাভুক্ত করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার শামশুল হক ওরফে বদাফুলার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক ও মারামারিসহ মোট ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com